1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
গাজীপুর থেকে অপহরণ হওয়া ৭ মাস বয়সী শিশু বগুড়া থেকে উদ্ধার-যুগের নারায়ণগঞ্জ - যুগের নারায়ণগঞ্জ
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
পহলো বৈশাখ বরণে নারায়ণগঞ্জ চারুকলায় চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি ফতুল্লায় যুবদলের দুই গ্রুপের সংঘর্ষে অস্ত্রধারীদের ধরতে ব্যর্থ পুলিশ! আইনশৃঙ্খলা কমিটির সভায় লিংক রোড আলোকিত ও হকার উচ্ছেদের সিদ্ধান্ত গণভোটের রায় বাস্তবায়নে সোনারগাঁয়ে ১১ দলীয় জোটের বিক্ষোভ নারায়ণগঞ্জে প্রথমবারের মতো হলো বিজু উৎসব দালাল সহীদকে গ্রেপ্তার দাবিতে সাংবাদিকদের আল্টিমেটাম ফতুল্লায় সন্ত্রাসী হামলায় গৃহিনী আহত,স্বর্ণালংকার লুট, থানায় অভিযোগ ফতুল্লার চাঁদনী হাউজিংয়ে সংঘর্ষ: রনিকে হুকুমের আসামি করে মামলা সোনারগাঁয়ে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচার: থানায় জিডি জনগন মেরুদণ্ডসম্পন্ন প্রশাসন দেখতে চায়-এমপি আল আমিন

গাজীপুর থেকে অপহরণ হওয়া ৭ মাস বয়সী শিশু বগুড়া থেকে উদ্ধার-যুগের নারায়ণগঞ্জ

গাজীপুর প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ২৮ আগস্ট, ২০২৩
  • ২৫৮ বার পড়া হয়েছে

গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুর মহানগরীর বাঙ্গালগাছ এলাকা থেকে অপহরণ হওয়া ৭ মাস বয়সী এক শিশুকে বগুড়া থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে আপন দুই বোনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার
গ্রেফতারকৃতের নি:সন্তান খালার জন্যই ওই শিশুকে অপহরণ করা হয়েছিল বলে জানিয়েছে তারা।
উদ্ধার হওয়া শিশুর নাম রিয়াদ হোসেন ওরফে রোহান (৭ মাস)। সে গাজীপুর মহানগরীর সদর থানাধীন বাঙ্গালগাছ এলাকার মো. রহিম উদ্দিনের ছেলে।
গ্রেফতারকৃতরা হলেন- গাজীপুর মহানগরীর বাঙ্গালগাছ এলাকার জাহাঙ্গীর আলমের মেয়ে এবং স্থানীয় মাসুদ মিয়ার স্ত্রী জাকিয়া সুলতানা জান্নাত (২৩) ও বগুড়া সদরের চক সূত্রাপুর এলাকার মো. জামানের স্ত্রী রাকিবা আক্তার আখি (২১)। গ্রেফতারকৃতরা সহোদর বোন। জান্নাত সম্পর্কে অপহৃত রিয়াদ হোসেনের চাচী।
সোমবার (২৮ আগস্ট) দুপুরে নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে গাজীপুর মেট্রোপলিটন উপ-পুলিশকমিশনার (অপরাধ উত্তর) আবু তোরাব মোহাম্মদ সামসুর রহমান ওই তথ্য জানান
সংবাদ সম্মেলনে ওই পুলিশ কর্মকর্তা জানান, রোহানের মা হাবিবা আক্তার তার স্বামীর আপন চাচাতো ভাইয়ের স্ত্রী জাকিয়া সুলতানা জান্নাত মাঝে মধ্যেই তার শিশুকে কোলে নিতেন এবং তাকে খুব আদর করতেন। গত ২৭ আগস্ট ঘর থেকে শিশু রোহানকে কোলে তুলে নিয়ে গেলেও পরে তাকে নেয়ার কথা অস্বীকার করেন জাকিয়া। এমনকি তাদের ঘরে যাওয়ার কথাও স্বীকার করেননি তিনি। পরে ওইদিন দুপুরে রোহানের মা হাবিবা আক্তার ৯৯৯ নম্বরে কল দিয়ে জানান তার ৭ মাসের শিশু সন্তান অপহরণ করা হয়েছে বলে জানান। পরে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখানে ওই শিশুর মায়ের থেকে বিস্তারিত শোনার পর তার স্বামীর চাচাতো ভাইয়ের স্ত্রী জাকিয়া সুলতানা জান্নাতকে জিজ্ঞাসাবাদ করা হয়। একপর্যায়ে তিনি এলোমেলো কথা বলা শুরু করেন।
পরবর্তীতে জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেন, শিশু রোহানকে তাদের বাসা থেকে অপহরণ করে তার আপন বোন রাকিবা আক্তার আখিকে দিয়ে দিয়েছেন। পরে তথ্য প্রযুক্তির সহায়তায় সদর জোনের সহকারী পুলিশ কমিশনার ফাহিম আসজাদের নেতৃত্বে সদর থানার একটি টিম অভিযান পরিচালনা করে অপহরণের ১০ ঘণ্টার মধ্যে শিশু রোহানকে সুস্থ্য অবস্থায় বগুড়া থেকে উদ্ধার করে এবং তাদের দুইবোনকে গ্রেপ্তার করা হয়।
তিনি আরও জানান, শিশুটিকে সুস্থ অবস্থায় তার মায়ের কাছে তুলে দেওয়া হয়েছে। অপহরণকারী দুই জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু হয়েছে। তাদেরকে আদালতের মাধ্যমে আসামিদের কারাগারে পাঠানো হয়েছে।
জাকিয়া পুলিশকে জানিয়েছেন, বগুড়ায় তাদের নি:সন্তান খালার জন্যই শিশু রোহানকে অপহরণ করা হয়েছিল।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট