1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
লিটনের জ্বর, দলের সঙ্গে শ্রীলঙ্কা যেতে পারছেন না-যুগের নারায়ণগঞ্জ - যুগের নারায়ণগঞ্জ
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন
শিরোনাম :
অপহরনের ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার অপহৃত শিশু, গ্রেপ্তার মূল হোতা নারায়ণগঞ্জে কেন্দ্রীয় ঈদগাহে মুসল্লিদের ঢল নারায়ণগঞ্জে কর্তব্যরত ট্রাফিক নার্স ও রোগীদের জন্য খোরশেদের বিশেষ আয়োজন পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগ নেতা মীর সোহেল আলী ফতুল্লায় পলাতক আসামি রফিকুস সালেহীন গ্রেপ্তার ফতুল্লাবাসীকে সাংবাদিক সুজনের ঈদ শুভেচ্ছা সৌদির সাথে মিল রেখে ফতুল্লায় ঈদ উদযাপন সিদ্ধিরগঞ্জে অসহায়দের ঈদ সামগ্রী বিতরন ফতুল্লাবাসীকে ঈদের আগাম শুভেচ্ছা জানালেন প্রধান শিক্ষিকা লুৎফুন নেছা ম্যাডাম এনায়েতনগর ইউপির ১নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ওসমান

লিটনের জ্বর, দলের সঙ্গে শ্রীলঙ্কা যেতে পারছেন না-যুগের নারায়ণগঞ্জ

নিজস্ব সংবাদদাতা
  • প্রকাশিত: রবিবার, ২৭ আগস্ট, ২০২৩
  • ৪৪৪ বার পড়া হয়েছে

নিজস্ব সংবাদদাতাঃ এশিয়া কাপ খেলতে দুপুরে শ্রীলঙ্কার উদ্দেশে রওনা হবে বাংলাদেশ ক্রিকেট জাতীয় দল। ইতোমধ্যে বিমানবন্দরেও পৌঁছে গেছেন খেলোয়াড়রা। তবে অসুস্থতার কারণে দলের সঙ্গে যেতে পারছেন না লিটন কুমার দাস। ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনূস জানিয়েছেন,লিটনের জ্বর এসেছে। তবে ডেঙ্গু পরীক্ষা করে দেখা গেছে ডেঙ্গু নেগেটিভ। সে সুস্থ হলে কাল রওয়ানা হবে। আর যদি তার অসুস্থতা না কমে তাহলে বিকল্প নিয়ে ভাবব আমরা।’
আজ কলম্বো হয়ে ক্যান্ডিতে পৌঁছাবে বাংলাদেশ দল। আগামী ৩১ অগাস্ট ক্যান্ডির পাল্লেকেলে মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের এশিয়া কাপ মিশন। এশিয়া কাপে দলের অন্যতম সেরা ব্যাটার ও সহ-অধিনায়ক লিটনের ভ‚মিকা ভীষণ গুরুত্বপূর্ণ। জ্বরের কারণে তিনি খেলতে না পারলে সেটা বাংলাদেশের জন্য হবে বড় ধাক্কা। অসুস্থতার কারণে লিটন দলের সঙ্গে যেতে না পারলেও তানজিমের কারণ ভিন্ন। চোটে আক্রান্ত পেসার ইবাদত হোসেনের বদলি হিসেবে তিনি পরে দলে আসায় তার টিকেটও কাটা হয় পরে। তিনি তাই একদিন পর দলের সঙ্গে যুক্ত হবেন।
এশিয়া কাপে এবার চোটের কারণে নেই সদ্য সাবেক হওয়া অধিনায়ক তামিম ইকবাল। ওপেনিংয়ে লিটনই তাই সবচেয়ে অভিজ্ঞ। তাকে কোনভাবেই এই আসরে হারাতে চাইবে না বাংলাদেশ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট