1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বন্দরে বিভিন্ন ওয়ারেন্টে মা মেয়েসহ গ্রেফতার-৫-যুগের নারায়ণগঞ্জ - যুগের নারায়ণগঞ্জ
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০২:৩১ অপরাহ্ন
শিরোনাম :
পহলো বৈশাখ বরণে নারায়ণগঞ্জ চারুকলায় চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি ফতুল্লায় যুবদলের দুই গ্রুপের সংঘর্ষে অস্ত্রধারীদের ধরতে ব্যর্থ পুলিশ! আইনশৃঙ্খলা কমিটির সভায় লিংক রোড আলোকিত ও হকার উচ্ছেদের সিদ্ধান্ত গণভোটের রায় বাস্তবায়নে সোনারগাঁয়ে ১১ দলীয় জোটের বিক্ষোভ নারায়ণগঞ্জে প্রথমবারের মতো হলো বিজু উৎসব দালাল সহীদকে গ্রেপ্তার দাবিতে সাংবাদিকদের আল্টিমেটাম ফতুল্লায় সন্ত্রাসী হামলায় গৃহিনী আহত,স্বর্ণালংকার লুট, থানায় অভিযোগ ফতুল্লার চাঁদনী হাউজিংয়ে সংঘর্ষ: রনিকে হুকুমের আসামি করে মামলা সোনারগাঁয়ে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচার: থানায় জিডি জনগন মেরুদণ্ডসম্পন্ন প্রশাসন দেখতে চায়-এমপি আল আমিন

বন্দরে বিভিন্ন ওয়ারেন্টে মা মেয়েসহ গ্রেফতার-৫-যুগের নারায়ণগঞ্জ

বন্দর প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ২৬ আগস্ট, ২০২৩
  • ১৯৭ বার পড়া হয়েছে

বন্দর প্রতিনিধিঃ বন্দর থানা পুলিশ ওয়ারেন্ট তামিল অভিযান মা ও মেয়েসহ ৫ পলাতক আসামীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের শনিবার (২৬ আগস্ট) দুপুরে পৃথক ওয়ারেন্টে আদালতে প্রেরণ করেছে পুলিশ। গ্রেফতারকৃত ওয়ারেন্টভূক্ত আসামীরা হলো বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের দক্ষিন ঘারমোড়া এলাকার সামছুল হক মিয়ার স্ত্রী বন্দর থানার দায়েরকৃত ১৫(১)২৩ নং মামলার ওয়ারেন্টভূক্ত আসামী শ্যামলী বেগম (৪৫) ও তার ২ মেয়ে সালমা বেগম (২৮) ও নাহিদা আক্তার (২২) একই থানার দড়ি-সোনাকান্দা এলাকার নেছারুল ইসলামের ছেলে সিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামী জালাল (২২) ও বন্দর ইউনিয়নের বিবিজোড়াস্থ মিনারবাড়ি এলাকার মৃত করিম চেয়ারম্যানের ছেলে আলী আকবর (৪৮)। এর আগে গত শুক্রবার (২৫ আগস্ট) রাতে বন্দর উপজেলার দক্ষিন ঘারমোড়া, দড়ি-সোনাকান্দা ও বিবিজোড়া এলাকায় পৃথক ওয়ারেন্ট চালিয়ে এদেরকে গ্রেফতার করে পুলিশ। থানা সূত্রে জানাগেছে, বন্দর ফাঁড়ি ইনচার্জ পুলিশ পরিদর্শক রেজাউল করিম, বন্দর থানার এসআই শওকত আলী ও এসআই রোকনসহ সঙ্গীয় ফোর্স উল্লেখিত স্থানে পৃথক ওয়ারেন্ট তামিল অভিযান চালিয়ে এদেরকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট