1. admin@jugernarayanganj.com : jugernaraya nganj nganj : jugernaraya nganj nganj
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন
শিরোনাম :

নারায়ণগঞ্জের বেপারিপাড়ায় বাকিদেওয়া কে কেন্দ্র করে চা দোকানদারকে হত্যা-যুগের নারায়ণগঞ্জ

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ আগস্ট, ২০২৩
  • ২৪২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ তুচ্ছ ঘটনা কে কেন্দ্র করে নারায়ণগঞ্জ শহরের বেপারিপাড়ায় এক চা বিক্রেতাকে খুনের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার সকাল ১০ টায় মোশাররফ হোসেন (৪৫) নামে চা বিক্রেতাকে রক্তাক্ত আহত করা হলে দুপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। নিহতের ছেলে দ্বীন ইসলাম বলেন, সকাল ১০টার দিকে কাউছার নামের এক বখাটে যুবক দোকানে এসে চা খেতে চায়। কিন্তু সে টাকা দিত না। বাবা বলেন, ‘তুমি চা খাও কিন্তু টাকা দেওনা। আজকে চা পাবা না। এই কথা বলায় কাউছার ক্ষিপ্ত হয়ে বাবাকে কিল-ঘুসি দিয়ে গুরুতর আহত করে।’
এই ঘটনার পরে প্রথমে তাকে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতাল ও পরবর্তীতে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিচুর রহমান মোল্লা বলেন, অভিযুক্ত আসামীকে গ্রেপ্তার করে আনা হয়েছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট