1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
পূবালী ব্যাংক লিমিটেড কালীবাজার শাখার ডিপোজিট ও স্কুল ব্যাংকিং ক্যাম্পেইন অনুষ্ঠিত-যুগের নারায়ণগঞ্জ - যুগের নারায়ণগঞ্জ
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন
শিরোনাম :
‘শামীম ওসমানের ছায়ায় টিপু ? বিএনপিতে চাঁদাবাজ সিন্ডিকেট !’ শীতলক্ষ্যা সেতুতে সড়ক দুর্ঘটনায় প্রাণগেল অজ্ঞাত বৃদ্ধের ফতুল্লা থানা যুবদলের আহবায়ক মাসুদ বহিষ্কার হকার উচ্ছেদে নাসিকের পাশে থাকবেন রাজনৈতিক নেতৃবৃন্দ সিদ্ধিরগঞ্জে অবৈধ মজুত ১৩ হাজার লিটার ডিজেল জব্দ দেশ আবারও ফ্যাসিবাদের দিকে ধাবিত হচ্ছে-এটি এম মাসুম ফুটবল তুলতে গিয়ে নিভে গেল দুই প্রাণ—শোকে স্তব্ধ সোনারগাঁ সুস্থ সমাজ গঠনে খেলাধুলার কোনো বিকল্প নেই-মশিউর রনি মাদ্রাসা থেকে ফেরার পথে গুলিবিদ্ধ শিশুটি হাসপাতালে বাঁচার জন্য লড়ছে ফতুল্লায় বেপরোয়া বরিশাইল্যা শহিদ, এবার পিটিয়ে দ্বিখন্ডিত করলো হাতের আঙ্গুল!

পূবালী ব্যাংক লিমিটেড কালীবাজার শাখার ডিপোজিট ও স্কুল ব্যাংকিং ক্যাম্পেইন অনুষ্ঠিত-যুগের নারায়ণগঞ্জ

নিজস্ব সংবাদদাতা
  • প্রকাশিত: বুধবার, ২৩ আগস্ট, ২০২৩
  • ৪৮৭ বার পড়া হয়েছে

নিজস্ব সংবাদদাতাঃ বুধবার (২৩ আগষ্ট) দুপুরে আমলাপাড়া আইডিয়াল স্কুলের শ্রেণী কক্ষে পূবালী ব্যাংক লিমিটেড কালীর বাজার শাখার আয়োজনে পূবালী ব্যাংক লিমিটেড এর ডিপোজিট ও স্কুল ব্যাংকিং ক্যাম্পেইন এর আয়োজন করা হয় ও ডিপোজিট ও স্কুল ব্যাংকিং ক্যাম্পেইন এর শুভ উদ্বোধন ঘোষণা করেন আইডিয়াল স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি বিশিষ্ট শিল্পপতি কাশেম জামাল
কাশেম জামাল শিক্ষার্থীদের বলেন, পূবালী ব্যাংক কিন্তু পারিবারিক ছোট ছোট লোন দেন তোমাদের কিছু কিনতে হবে কিংবা তোমাদের কিছু দরকার তোমরা আজকে লোন এর আবেদন করবে এক সপ্তাহের মধ্যে তোমরা লোন পেয়ে যাবে, তোমরা আবার মাসে মাসে পরিশোধ করতে পারবে।
তিনি আরো বলেন, এইযে ব্যাংকের সাথে লেনদেন করার একটা অভ্যেস এটা একটা কালচার, তোমরা যখন বড় হবে প্রতিষ্ঠিত হবে তুমি চাকরিজীবী হও, ব্যবসায়ী হও কিংবা রাজনীতিবিদ হও যেটাই হওনা কেনো এই লেনদেন সম্পর্কে তোমাদের জ্ঞান বৃদ্ধি পাবে।
কারন অর্থ ছাড়া কিন্তু জীবন চলেনা অর্থ কিন্তু বড় নেয়ামত অর্থ অনেক অনার্থ ডেকে আনে কিন্তু আবার অর্থ ছাড়া পথ চলে ও না। তাই আমরা জীবনের প্রতিটি পদে পদে আমরা অর্থের মূল্য দিতে শিখবো।
এসময় অতিথিবৃন্দ শিক্ষার্থীদের বলেন, শিক্ষার্থীরা কিভাবে পূবালী ব্যাংক লিমিটেড বাংলাদেশ এর মাধ্যমে ডিপোজিট ও স্কুল ব্যাংকিং কিভাবে করবেন এবং জীবনে চলার পথে ডিপোজিট ও স্কুল ব্যাংকিং কি কি উপকারে আসবে এবং জীবনে চলার পথ কতটা সহজ হয়ে যাবে। পূবালী ব্যাংক লিমিটেড কালিরবাজার শাখার শাখা ব্যবস্থাপক মো. মাহবুবুর রহমান টনির সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, পূবালী ব্যাংক লিমিটেড নারায়ণগঞ্জ ডি.জি.এম ও অঞ্চল প্রধান, মোঃ মনিরুজ্জামান, এ.জি.এম নারায়ণগঞ্জ অঞ্চল মো: দেলোয়ার হোসেন, আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন সহ পূবালী ব্যাংক লিমিটেড নারায়ণগঞ্জ ও কালিবাজার শাখার কর্মকর্তা ও আইডিয়াল স্কুলের শিক্ষকবৃন্দ। পুবালী ব্যাংক লিঃ কালীরবাজার শাখা, নারায়নগঞ্জ কতৃক আয়োজিত কোমলমতি ছাত্রছাত্রীদের আর্থিক অন্তর্ভুক্তিকরন এবং ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের লক্ষে ডিজিটাল ব্যাংকিং সেবা জনগণের দ্বারপ্রান্তে পৌঁছানোর জন্য জনসচেতনতামূলক প্রচার অনুষ্ঠান।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট