1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
ফতুল্লায় মেহেদী হত্যা মামলায় যুবক গ্রেফতার-যুগের নারায়ণগঞ্জ - যুগের নারায়ণগঞ্জ
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন
শিরোনাম :
ফতুল্লায় অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি, স্বর্ণালঙ্কার ও টাকা লুট পহলো বৈশাখ বরণে নারায়ণগঞ্জ চারুকলায় চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি ফতুল্লায় যুবদলের দুই গ্রুপের সংঘর্ষে অস্ত্রধারীদের ধরতে ব্যর্থ পুলিশ! আইনশৃঙ্খলা কমিটির সভায় লিংক রোড আলোকিত ও হকার উচ্ছেদের সিদ্ধান্ত গণভোটের রায় বাস্তবায়নে সোনারগাঁয়ে ১১ দলীয় জোটের বিক্ষোভ নারায়ণগঞ্জে প্রথমবারের মতো হলো বিজু উৎসব দালাল সহীদকে গ্রেপ্তার দাবিতে সাংবাদিকদের আল্টিমেটাম ফতুল্লায় সন্ত্রাসী হামলায় গৃহিনী আহত,স্বর্ণালংকার লুট, থানায় অভিযোগ ফতুল্লার চাঁদনী হাউজিংয়ে সংঘর্ষ: রনিকে হুকুমের আসামি করে মামলা সোনারগাঁয়ে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচার: থানায় জিডি

ফতুল্লায় মেহেদী হত্যা মামলায় যুবক গ্রেফতার-যুগের নারায়ণগঞ্জ

ফতুল্লা প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ২১ আগস্ট, ২০২৩
  • ২০৪ বার পড়া হয়েছে

ফতুল্লা প্রতিনিধিঃ ফতুল্লায় মেহেদী (২২) হত্যা মামলার অন্যতম এক আসামীকে গ্রেফতার করেছে র‌্যাব-১১। রবিবার (২০ আগস্ট) ফতুল্লার দেওভোগ পশ্চিম নগর এলাকা থেকে বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীর নাম সীমান্ত(২২)। সে ফতুল্লার দেওভোগ মাদ্রাসা পশ্চিম নগর এলাকার রূপচান ওরফে চুল্লারূপচান মিয়ার ছেলে। তার বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় আরও একটি হত্যার চেষ্টা ও চুরি সংক্রান্ত মামলা রয়েছে। র‌্যাব-১১ সিনিয়র সহকারী পরিচালক (অতিরিক্ত পুলিশ সুপার ) কাজী শাহাবুদ্দিন আহম্মেদ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, আসামী সীমান্ত ও তার সহযোগীরা মিলে পরিকল্পিতভাবে নিহত ভিকটিম মেহেদীকে তার নিজ বাসা থেকে ডেকে নিয়ে ঘুরতে যাওয়ার কথা বলে আসামীরা হত্যা করে অজ্ঞাত স্থানে ফেলে রেখে চলে যায়। পরবর্তীতে ভিকটিমের পিতা বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় হত্যা মামলা দায়ের করলে আসামীরা আইনশৃংখলা বাহিনীর নজরদারীর বাহিরে গ্রেপ্তার এড়াতে আত্মগোপন চলে যায় এবং পলাতক থাকে। অতঃপর গ্রেফতারকৃত আসামীরবিরুদ্ধে বিজ্ঞ আদালত কর্তৃক গ্রেফতারী পরোয়ানা ইস্যু হলে র‌্যাব-১১ অভিযান পরিচালনা করে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ও তথ্য-প্রযুক্তির সহায়তায় পরোয়ানায় বর্ণিত আসামী সীমান্তকে গ্রেফতার করতে সক্ষম হয়। আসামীকে ফতুল্লা মডেল থানায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য হস্তান্তর করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট