1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বন্দরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী শামীম গ্রেফতার-যুগের নারায়ণগঞ্জ - যুগের নারায়ণগঞ্জ
বুধবার, ১০ জুন ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন

বন্দরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী শামীম গ্রেফতার-যুগের নারায়ণগঞ্জ

বন্দর প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ১২ আগস্ট, ২০২৩
  • ৩২৯ বার পড়া হয়েছে

বন্দর প্রতিনিধিঃ বন্দরে ২৫ পিছ ইয়াবা ট্যাবলেটসহ শামীম (৩২) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী শামীম বন্দর থানার ২৫নং ওয়ার্ডের দক্ষিন লক্ষনখোলা এলাকার মৃত শহীদুল্লাহ মিয়ার ছেলে। ধৃত মাদক ব্যবসায়ীকে উল্লেখিত মামলায় শনিবার (১২ আগষ্ট) দুপুরে আদালতে প্রেরণ করেছে। এর আগে গত শুক্রবার (১১ আগষ্ট) রাত ৯টায় বন্দর থানার দক্ষিন লক্ষনখোলা এলাকায় অভিযান চালিয়ে উল্লেখিত মাদক কারবারিকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। ইয়াবা উদ্ধারের ঘটনায় এএসআই রিপন বাদী হয়ে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী শামীমকে আসামী করে বন্দর থানায় মাদক আইনে মামলা রুজু করেছে। যার মামলা নং- ২০(৮)২৩। থানা সূত্রে জানাগেছে, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী শামীম র্দীঘ দিন ধরে দক্ষিন লক্ষনখোলা এলাকায় অবাধে মাদক ব্যবসা চালিয়ে আসছিল। বন্দর থানার এএসআই রিপনসহ সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিন লক্ষনখোলা এলাকায় অভিযান চালিয়ে ২৫ পিছ ইয়াবা ট্যাবলেটসহ তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট