বন্দর প্রতিনিধিঃ হাসপাতালের যাওয়ার উদ্দেশ্যে বাসা থেকে বের হয়ে ২ সন্তানেরর জননী হোসনে আরা (২৩) গত ৪ দিন ধরে নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। অনেক স্থানে খোঁজাখুজি করে নিখোঁজ গৃহবধূর কোন হদিস না পেয়ে এ ব্যাপারে নিখোঁজের স্বামী মাহাবুব হোসেন বাদী হয়ে বুধবার ( ৯ আগস্ট) দুপুরে বন্দর থানায় একটি নিখোঁজ জিডি এন্ট্রি করেন। যার জিডি নং- ৪৪৯ তাং- ৯-৮-২৩ইং। নিখোঁজ গৃহবধূ হোসনে আরা বন্দর থানার ১৯নং ওয়ার্ডের মদনগঞ্জ এলাকার মাহাবুব মিয়ার স্ত্রী । এর আগে গত ৪ আগষ্ট দুপুর ২টায় বন্দর থানার মদনগঞ্জ থেকে নবীগঞ্জস্থ বন্দর স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্দেশ্যে বের হয়ে ওই গৃহবধূ নিখোঁজ হয়। পুলিশ নিখোঁজ জিডি পেয়ে নিখোঁজ গৃহবধূকে উদ্ধারের জন্য উদ্ধার অভিযান অব্যহত রয়েছে।
সম্পাদক : রনি কুমার দাস, প্রকাশক : মোঃ আল আমিন মিয়া রকি কর্তৃক প্রকাশিত
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : পশ্চিম ভোলাইল মেলিটিরী বাড়ি কাশীপুর ফতুল্লা নারায়ণগঞ্জ।
যোগাযোগ : ০১৫১১-৭০৫৩৮৪, ০১৯১৬-১৮৭২৫৪.
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত