1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বন্দরে উঠতি বয়সের যুবকদের দুই পক্ষের সংঘর্ষের সাজ্জাত জখমের মামলায় গ্রেফতার-২-যুগের নারায়ণগঞ্জ - যুগের নারায়ণগঞ্জ
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ১০:২৪ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জে কোনো চাঁদাবাজি বা দখলদারিত্ব চলবে না-এড.সাখাওয়াত পরিচ্ছন্ন নগরায়ন জনগনের অধিকার-মামুন মাহমুদ আগামীর বাংলাদেশের নেতৃত্ব দিবে শিক্ষার্থীরাই: এমপি কালাম অর্থের বিনিময়ে সরকারী টিকা দেওয়ার ঘটনায় আফরোজাকে কারাদন্ড রঙ বদলে আওয়ামী দোসর আলী হোসেন এখন বিএনপি নেতাদের দরবারে ফতুল্লায় অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি, স্বর্ণালঙ্কার ও টাকা লুট পহলো বৈশাখ বরণে নারায়ণগঞ্জ চারুকলায় চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি ফতুল্লায় যুবদলের দুই গ্রুপের সংঘর্ষে অস্ত্রধারীদের ধরতে ব্যর্থ পুলিশ! আইনশৃঙ্খলা কমিটির সভায় লিংক রোড আলোকিত ও হকার উচ্ছেদের সিদ্ধান্ত গণভোটের রায় বাস্তবায়নে সোনারগাঁয়ে ১১ দলীয় জোটের বিক্ষোভ

বন্দরে উঠতি বয়সের যুবকদের দুই পক্ষের সংঘর্ষের সাজ্জাত জখমের মামলায় গ্রেফতার-২-যুগের নারায়ণগঞ্জ

বন্দর প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ৫ আগস্ট, ২০২৩
  • ১২৮৩ বার পড়া হয়েছে

বন্দর প্রতিনিধিঃ বন্দরে উঠতি বয়সের যুবকদের দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় সাজ্জাত (১৮) নামে এক যুবকে ছুরিকাঘাতের ঘটনায় ২ যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলো বন্দর উপজেলার আলীনগর এলাকার খোকন বেপারী ছেলে অপূর্ব (১৯) বন্দর স্কুলঘাট এলাকার শ্রী তিলক চৌধুরী ছেলে শ্রী শান্ত (১৯)। পুলিশ গ্রেফতারকৃতদের শনিবার (৫ আগষ্ট) দুপুরে উল্লেখিত মামলায় আদালতে প্রেরণ করেছে পুলিশ। শনিবার (৫ আগষ্ট) সকালে বন্দর থানার স্কুলঘাট এলাকা থেকে উল্লেখিতদের গ্রেফতার করতে সক্ষম হয়। এর আগে গত শুক্রবার (৪ আগষ্ট) রাত ৯টায় বন্দর থানার ২২ নং ওয়ার্ডের স্কুলঘাট এলাকায় এ ছুরিকাথাতের ঘটনাটি ঘটে। গ্রেফতারকৃত ২নং এজাহারভূক্ত আসামী শ্রী শান্ত পরিবারের দাবি তার ছেলেকে আসামী চিহিৃত করার কথা বলে বাসা থেকে ডেকে এনে তাকে এ মামলায় ফাঁসানো হয়েছে। মামলার তথ্য সূত্রে জানাগেছে, গত শুক্রবার (৪ আগষ্ট) রাত ৯টায় বন্দর থানার স্কুলঘাট এলাকায় পূর্ব শত্রুতার জের ধরে আলীনগর এলাকার খোকন বেপারী ছেলে অপূর্ব বন্দর চৌদ্দ কোয়াটার এলাকার শ্রী তিলক চৌধুরী ছেলে শ্রী শান্ত চৌধুরী বন্দর বাবুপাড়া এলাকার শ্রী সূদীর ছেলে শ্রী সৌরভ সৌরভ বন্দর রুপালী আবাসিক এলাকার দিলা মিয়ার ছেলে সোহান ভূতের গল্লী এলাকার তুলশী বন্দর বাবুপাড়া এলাকার টেগরা রিপন রুপালী আবাসিক এলাকার বিল্লাল মিয়ার ছেলে আবু সাঈদ একই এলাকার মানিক একই এলাকার ইব্রাহিম মিয়ার ছেলে লামিম ও মহসিন জনতাবদ্ধে একত্রিত হয়ে বাদী ছেলেকে হত্যার উদ্দেশ্যে ছুরিকাথাত করে জখম করে। ওই সময় হামলাকারিরা বাদী ছেলে কাছ থেকে নগদ ৬ হাজার টাকা ও ১টি মোবাইল সেট ছিনিয়ে নেয়। পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় সাজ্জাতকে উদ্ধার করে বন্দর স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করলে পুলিশ শনিবার সকালে মামলার ১নং আসামী ও ২নং আসামীকে গ্রেফতার করে আদালতে প্রেরন করে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট