1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বন্দরে কাঁচামাল ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি মামলায় সন্ত্রাসী নিরব গ্রেফতার-যুগের নারায়ণগঞ্জ - যুগের নারায়ণগঞ্জ
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ১০:২৩ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জে কোনো চাঁদাবাজি বা দখলদারিত্ব চলবে না-এড.সাখাওয়াত পরিচ্ছন্ন নগরায়ন জনগনের অধিকার-মামুন মাহমুদ আগামীর বাংলাদেশের নেতৃত্ব দিবে শিক্ষার্থীরাই: এমপি কালাম অর্থের বিনিময়ে সরকারী টিকা দেওয়ার ঘটনায় আফরোজাকে কারাদন্ড রঙ বদলে আওয়ামী দোসর আলী হোসেন এখন বিএনপি নেতাদের দরবারে ফতুল্লায় অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি, স্বর্ণালঙ্কার ও টাকা লুট পহলো বৈশাখ বরণে নারায়ণগঞ্জ চারুকলায় চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি ফতুল্লায় যুবদলের দুই গ্রুপের সংঘর্ষে অস্ত্রধারীদের ধরতে ব্যর্থ পুলিশ! আইনশৃঙ্খলা কমিটির সভায় লিংক রোড আলোকিত ও হকার উচ্ছেদের সিদ্ধান্ত গণভোটের রায় বাস্তবায়নে সোনারগাঁয়ে ১১ দলীয় জোটের বিক্ষোভ

বন্দরে কাঁচামাল ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি মামলায় সন্ত্রাসী নিরব গ্রেফতার-যুগের নারায়ণগঞ্জ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩ আগস্ট, ২০২৩
  • ২০৭ বার পড়া হয়েছে

বন্দর প্রতিনিধিঃ বন্দরে হিন্দু সম্প্রদায়ের এক কাঁচামাল ব্যবসায়ী বসত বাড়িতে ডাকাতি ঘটনার র্দীঘ ১ মাস ১২ দিন পর অবশেষে সন্ত্রাসী নিরব (২৮)কে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতকে বৃহস্পতিবার (৩ আগষ্ট) দুপুরে ৭ দিনের রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে প্রেরণ করা হয়। গত বুধবার (২ আগষ্ট) রাতে বন্দর রুপালী আবাসিক এলাকায় অভিযান চালিয়ে ওই সন্ত্রাসীকে গ্রেফতার করে বন্দর ফাঁড়ী পুলিশ। গ্রেফতারকৃত সন্ত্রাসী নিরব বন্দর রুপালী আবাসিক এলাকার আকরাম হোসেন মিয়ার ছেলে। এর আগে গত মঙ্গলবার (১৯ জুন) রাত আড়াই টায় থেকে ২টা ৫৫ মিনিটের মধ্যে বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের সাবদীস্থ দীঘলদী এলাকায় এ ডাকাতি ঘটনাটি ঘটে। ওই সময় ডাকাত দলের ধারালো অস্ত্রের আঘাতে লিখন বিশ্বাস (১৮) নামে এক যুবকে রক্তাক্ত জখমসহ ২ ভড়ি ৪ আনা ওজনের বিভিন্ন স্বণার্লংকার, নগদ ৫০ হাজার টাকা ও ৩টি এন্ড্রয়েট মোবাইল ফোন ডাকাতি করে নিয়ে যায়। এ ঘটনায় কাঁচামাল ব্যবসায়ী চিত্তরঞ্জন বিশ্বাস বাদী হয়ে অজ্ঞাত নামা ৮/১০ জন ডাকাতকে আসামী করে বন্দর থানায় মামলা দায়ের করেন। যার মামলা নং- ২২ (৬)২৩ ধারা- ৩৯৫/ ৩৯৭ পেনাল কোড-১৮৬০।
মামলার এজারহার সূত্রে জানাগেছে, গত সোমবার (১৮ জুন) রাত ১০টায় প্রতিদিনের মত রাতে খাবার খেয়ে কাঁচামাল ব্যবসায়ী চিত্তরঞ্জন বিশ্বাস ও তার পরিবার যার যার রুমে ঘুমাতে যায়। সে সাথে পূর্ব পাশের দািক্ষন কনারে কাঁচামাল ব্যবসায়ী ছেলে লিখন বিশ্বাসও ঘুমিয়ে পরে। মঙ্গলবার (১৯ জুন) রাত ২টা ৩০ মিনিট থেকে ২টা ৪০ মিনিটের মধ্যে কলাগাছিয়া ইউনিয়নের সাবদীস্থ দিঘলদী এলাকায় কাঁচামাল ব্যবসায়ী বাড়িতে ৮/১০ জনের একটি মুখোশধারী ডাকাত দল উল্লেখিত ব্যবসায়ী পূর্বমুখী লোহার গেইট খুলিয়া ভিতরে প্রবেশ করে পূর্বমুখি বিল্ডিংএর কেচি গেইটের লক ভাঙ্গিয়া ভিতরে কাঠের দরজা ভাঙ্গিয়া ঘরে প্রবেশ করে। হঠাৎ শব্দ পেয়ে চিত্তরঞ্জন ঘুম থেকে উঠে দরজা খুলার সাথে সাথে অজ্ঞাত নামা ৮/১০ জন ডাকাত এসে ব্যবসায়ী চিত্তরঞ্জন বিশ্বাসকে খাটের উপর ফেলে দেয়। পরে ডাকাত দল ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে গামছা দিয়ে দুই হাত ও প্লাস্টিকের রশি দিয়ে দুই পা বেধে ফেলে। ওই সময় বাড়ি মালিক চিৎকারের চেষ্টা করলে ওই সময় ডাকাত দল দেশী অস্ত্র দিয়ে হত্যার ভয় দেখায়। পরবর্তীতে ডাকাত দল আমার স্ত্রী কাছ থেকে আলমারী চাবি নিয়ে আলামারিতে থাকা জিনিস পত্র তছনছ করে কিছু না পেয়ে ব্যবসায়ী ছেলে রুমে প্রবেশ করে ধারালো অস্ত্র দিয়ে এলাপাথারী ভাবে কুপিয়ে জখম করে। পরে ব্যবসায়ী স্ত্রী হাতে থাকা ১ ভড়ি ওজনের একজোড়া পলা, ৮ আনা ওজনের কানের দুল, ৮ আনা ওজনের গলার লকেট ও ৪ আনা ওজনের ১টি আংটি, নগদ ৫ হাজার টাকা ও ৩টি এনড্রয়েট মোবাইল ফোন যা সর্বমোর্ট ৩ লাখ ৫৫ হাজার টাকার মালামাল ডাকাতি করে নিয়ে যায়। পরে রমারাত্মক জখম অবস্থায় আমার ছেলেকে উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢামেক হাসপাতালে প্রেরণ করে। এ ব্যাপারে বন্দর থানার ওসি আবু বকর সিদ্দিক জানান, ডাকাতি ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। লুণ্ঠিত মালামাল উদ্ধারসহ ডাকাত দলকে গ্রেফতারের জন্য আমাদের অভিযান অব্যহত রয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট