1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বন্দরে নিরীহদের জমি ও সরকারি হালট দখল করে ডি আর পেপার ইন্ডাষ্ট্রিজ নির্মাণের অভিযোগ-যুগের নারায়ণগঞ্জ - যুগের নারায়ণগঞ্জ
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন
শিরোনাম :
ফতুল্লায় অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি, স্বর্ণালঙ্কার ও টাকা লুট পহলো বৈশাখ বরণে নারায়ণগঞ্জ চারুকলায় চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি ফতুল্লায় যুবদলের দুই গ্রুপের সংঘর্ষে অস্ত্রধারীদের ধরতে ব্যর্থ পুলিশ! আইনশৃঙ্খলা কমিটির সভায় লিংক রোড আলোকিত ও হকার উচ্ছেদের সিদ্ধান্ত গণভোটের রায় বাস্তবায়নে সোনারগাঁয়ে ১১ দলীয় জোটের বিক্ষোভ নারায়ণগঞ্জে প্রথমবারের মতো হলো বিজু উৎসব দালাল সহীদকে গ্রেপ্তার দাবিতে সাংবাদিকদের আল্টিমেটাম ফতুল্লায় সন্ত্রাসী হামলায় গৃহিনী আহত,স্বর্ণালংকার লুট, থানায় অভিযোগ ফতুল্লার চাঁদনী হাউজিংয়ে সংঘর্ষ: রনিকে হুকুমের আসামি করে মামলা সোনারগাঁয়ে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচার: থানায় জিডি

বন্দরে নিরীহদের জমি ও সরকারি হালট দখল করে ডি আর পেপার ইন্ডাষ্ট্রিজ নির্মাণের অভিযোগ-যুগের নারায়ণগঞ্জ

বন্দর প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ২ আগস্ট, ২০২৩
  • ২৯৪ বার পড়া হয়েছে

বন্দর প্রতিনিধিঃ বন্দরের ধামগড় ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ডের মনারবাড়ি এলাকায় সরকারি হালট ও মালিকানা জমি দখল করে ডিআর পেপার ইন্ডাষ্ট্রিজ লিঃ নামক একটি প্রতিষ্ঠান গড়ে তোলার অভিযোগ উঠেছে। সম্প্রতি একটি অভিযানে ভ্রামাম্যন আদালতের বিজ্ঞ ম্যাজিষ্ট্রেট হালটটি দখল মুক্ত করে কোম্পানীকে হুশিয়ার করে দিলেও অভিযানের দু’সপ্তাহ না যেতেই পেপার মিল কর্তৃপক্ষ তাদের অবৈধ নির্মাণ কাজ অব্যাহত রেখেছে। এদিকে মালিকানা জমি ফিরে পেতে জনৈক ভূমি মালিক মনির হোসেন নারায়ণগঞ্জের বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেটের আদালতে একটি পিটিশন দাখিল করেন। যার মামলা নং ৬১৪/২০২৩। মামলায় ডিআর পেপার ইন্ডিাষ্ট্রিজের জনৈক দীলু চৌধুরী ও ভারপ্রাপ্ত অফিসার মোঃ জামানকে বিবাদী করা হয়। ইতোমধ্যে পিটিশনটির সঠিক তদন্ত প্রতিবেদনের জন্য গত ৩০ জুলাই বন্দর থানায় প্রেরণ করা হলেও রহস্যজনক কারণে অদ্যাবধি ওই পিটিশনের তদন্ত ভার কাউকে দেয়া হয়নি। প্রশাসনের রহস্যজনক ভূমিকার ফলে ভুক্তভোগী মনির হোসেন দিশাগ্রস্থ হয়ে পড়েছেন। এ ঘটনাকে ঘিরে গোটা মনারবাড়ি এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। এলাকায় চাউর হচ্ছে কতিপয় প্রভাবশালী ব্যক্তি মোটা অংকের টাকার বিনিময়ে কোম্পানীর সঙ্গে আঁতাত করে নিরীহ ভূমি মালিকদের সম্পত্তি এবং সরকারি হালট দখল করে মিলটি পুর্নাঙ্গভাবে নির্মাণের পাঁতারা চালিয়ে আসছে। বিষয়টি প্রশাসনের উর্দ্ধতন মহলসহ নারায়ণগঞ্জ- ৫ আসনের সংসদ সদস্যের আশু হস্তক্ষেপ কামনা করেছে ভুক্তভাগীরা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট