
বন্দর প্রতিনিধিঃ বন্দরের তিনগাও ভদ্রাসন কুরাগো বাড়ি এলাকার নুর হোসেন ওরফে নুরুর বিরুদ্ধে বেড়িয়ে আসছে নানা অজানা ও সমাজ বিরোধী কর্মকান্ডের তথ্য। অবৈধ ড্রেজার ব্যবসা, ভেকু দিয়ে মাটি কাটা, ওয়ারিশের জায়গা, হিন্দু সম্পত্তি ভূয়া কাগজ বানিয়ে বিক্রি, নীরহ লোকদের উপর জুলুম, অবৈধভাবে গ্যাস সংযোগ দেয়া, বিচার শালিসের নামে অর্থ বাণিজ্যসহ এমন কোন হীন কাজ নেই যে তার দ্বারা অসম্ভব।
অভিযোগ রয়েছে তিনগাও ভদ্রাসন এলাকার কুরাগো বাড়ির শাহাবুদ্দিনের ছেলে নূর হোসেন ওরফে নুরুকে মূলত নুরা বলে সকলে চিনে। আদম পাচারকারী নুরুর নামের আগে ও পরে বিশেষতের শেষ নেই। ভূমিখেকো, বালু খেকু, আদম ব্যবসায়ীসহ সমাজে-রাষ্ট্রো বিরোধী কর্মকান্ড করে নুরু হতে নুর হোসেন/ নুর হোসেন সাহেব বলে ডাকে। জামায়াত ইসলামীর রাজনীতির সাথে জড়িত কৌশলে নুরু ভোল্ট পাল্টাতে শুরু করে। সরকার দলীয় রাজনৈতিক নেতা, স্থানীয় জনপ্রতিনিধির কাঁধে ভর করে ৭, ৮ নং ওর্য়াড শুধু নয় গ্রাম অঞ্চলের লোকদের জন্য একজন আতংকিত ব্যক্তি নুরু। গরীব, অসহায় লোকদের জায়গার ওয়ারিশ ক্রয় করে জায়গা দখল, হিন্দু সম্পত্তি বিক্রি, বিচার শালিসের নামে অর্থ বাণিজ্যের প্রমানসহ অভিযোগের অন্ত নেই। এত অভিযোগের পরও নুরু যেন ওই এলাকায় স্ব-ঘোষিত অপরাধ জগতের সম্রাট। নুরু ওরফে নাডা নুরুর অপকর্মে ভাবমূর্তি স্লান হচ্ছে স্থানীয় জনপ্রতিনিধিসহ সরকারদলীয় লোকদের। নুরুর নানা মুখি অপকর্মে সুনাম ক্ষুন্ন হচ্ছে সরকার দলের। সুবিধা ভোগ করছে জামায়াত -বিএনপির লোকজন। কৌশলে সরকার দলীয় লোকদের সাথে ব্যবসার নামে গরীব লোকের উপর স্টিমরোলার চালিয়ে টাকা উপার্জন করে চাঙ্গা রাখছে নিজ দলীয় লোকদের।
সূত্র মতে, নানা অপকর্মের হোতা আদম ব্যবসায়ী নুর হোসেনের বিরুদ্ধে টেন্ডারবাজির অভিযোগ পাওয়া গেছে। ভূমিদস্যুতা, ওয়ারিশ ব্যবসায়ী, ড্রেজার ব্যবসাসহ নানা সমাজ বিরোধী কর্মকান্ড করেও বহাল তবিয়তে। রাজনৈতিক দলের বড় ভাই ও এক জনপ্রতিনিধির ছত্র ছায়ায় ধরাকে সরা ঞ্জান করা যার কাজ। সেই নুর হোসেন এবার উপজেলা অস্থায়ী পশুর হাট বসিয়েছে। যে হাট দিয়ে নুর হোসেন লাখ টাকার কমে ইজারা এনে নিজের অবস্থান জাহির করেছেন। আবার নুর হোসেন বলে বেড়ায় হাটের ইজারা সরকারী খাতে লাখ টাকার কম হলেও ৫ লাখ টাকা বেশি লেগেছে। ডিসি, নির্বাহী কর্মকর্তা, চেয়ারম্যানকে টাকা দিয়ে হাট নিয়েছি। যে হাটে আয় হয়েছে প্রায় পৌনে এক কোটি টাকা। উদ্ধর্তন কর্তৃপক্ষের এমন আর্থিক সুবিধা নিয়ে সরকারের সাথে প্রতারণা করেছে। ভূমি দস্যু, আদম ব্যবসায়ী, ড্রেজার সন্ত্রাসী, অন্যের জায়গ দখল বাণিজ্য, নানা অপকর্মের হোতা নূর হোসেন। বন্দরে নব্য নুর হোসেন এক আতংকের নাম। নুর হোসেন আতংক থেকে রক্ষা পেতে সংশ্লিষ্ট আইন প্রযোগকারি সংস্থার জরুরি হস্কক্ষেপ কামনা করেছে স্থানীয়রা।