1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বন্দরে ৯৯৯ এর কলে পরিবহন চাঁদাবাজ নূরনবী আটক-যুগের নারায়ণগঞ্জ - যুগের নারায়ণগঞ্জ
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
নিবন্ধন প্রক্রিয়ায় দেশ এডিশন, শিগগিরই আনুষ্ঠানিক কার্যক্রম সম্প্রসারণ সংখ্যালঘুদের উপর নির্যাতন বন্ধের দাবিতে (বিএসপি)র মানববন্ধন ফতুল্লায় অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ রূপগঞ্জে মাদক কারবারীর আত্মসমর্পণ: সংশোধন হওয়ার স্বত্ত্বে মুক্ত উজির আলী স্কুলে ইফতারে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা ঈদের আগে শ্রমিকদের পাওনা পরিশোধের দাবিতে বিক্ষোভ সৃষ্ট জলাবদ্ধতা নিষ্কাশনে প্রশংসায় ভাসছেন তরুন সমাজ সেবক রিমন তালুকদার উন্নত বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে-এমপি আল আমিন ইরানে হামলা: প্রতিবাদে সিদ্ধিরগঞ্জে মানববন্ধন ফতুল্লায় তাঁতীদল নেতার কান্ড: ৩ লাখ টাকায় শিশু মৃত্যুর ঘটনাকে ধামাচাপার চেষ্টা

বন্দরে ৯৯৯ এর কলে পরিবহন চাঁদাবাজ নূরনবী আটক-যুগের নারায়ণগঞ্জ

বন্দর প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৬ জুলাই, ২০২৩
  • ৩০৫ বার পড়া হয়েছে

বন্দর প্রতিনিধিঃ বন্দরে কভার্ড ভ্যান থেকে চাঁদ আদায়ের সময় নুরু নবী (৪৫) নামে এক পরিবহন চাঁদাবাজকে আটক করেছে বন্দর থানা পুলিশ। বৃহস্পতিবার (৬ জুলাই) বেলা সোয়া ১১টায় বন্দর থানার মদনগঞ্জ টু মদনপুর সড়কের লক্ষনখোলা দারুস সালাম মসজিদের সামনে থেকে জরুরী সেবা ৯৯৯ এর মাধ্যমে খবর পেয়ে উল্লেখিত চাঁদাবাজকে আটক করে পুলিশ। আটককৃত চাঁদাবাজ নুরুনবী বন্দর থানার দক্ষিন লক্ষখোলাস্থ আব্দুল লতিফ মিয়ার ছেলে। ভূক্তভোগী কভার্ড ভ্যান চালক রাসেল গনমাধ্যমকে জানায়, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় কাঁচপুর থেকে বন্দরে চৌরাপাড়াস্থ এসিআই কোম্পানীতে আসার জন্য রওনা হই। পরে ওই দিন বেলা সোয়া ১১টায় আমার কভার্ড ভ্যানটি দক্ষিন লক্ষনখোলাস্থ দারুস সালাম মাদ্রাসার সামনে আসলে ওই সময় আটককৃত পরিবহন চাঁদাবাজ আমার কভার্ড ভ্যান থামিয়ে আমার কাছে ১০০ টাকা চাঁদা দাবি করে। ওই সময় আমি টাকা দিতে পারব না বলে জানালে ওই সময় উল্লেখিত চাঁদাবাজ আমাকে অকথ্য ভাষায় গালাগালি করে। এক পর্যায়ে আমি বিষযটি জরুরী সেবা ৯৯৯কে জানালে সঙ্গে সঙ্গে খবর পেয়ে বন্দর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে এসে পরিবহন চাঁদাবাজকে আটক করতে সক্ষম হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত আটককৃত চাঁদাবাজ থানা হাজতে আটক আছে। সে সাথে আটককৃত চাঁদাবাজের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের প্রক্রিয়াধীন রয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট