1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বন্দরে পল্লীবিদ্যুতের ট্রান্সফর্মা চুরি করতে এসে চোর বিদ্যুৎপৃষ্ট-যুগের নারায়ণগঞ্জ - যুগের নারায়ণগঞ্জ
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
নিবন্ধন প্রক্রিয়ায় দেশ এডিশন, শিগগিরই আনুষ্ঠানিক কার্যক্রম সম্প্রসারণ সংখ্যালঘুদের উপর নির্যাতন বন্ধের দাবিতে (বিএসপি)র মানববন্ধন ফতুল্লায় অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ রূপগঞ্জে মাদক কারবারীর আত্মসমর্পণ: সংশোধন হওয়ার স্বত্ত্বে মুক্ত উজির আলী স্কুলে ইফতারে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা ঈদের আগে শ্রমিকদের পাওনা পরিশোধের দাবিতে বিক্ষোভ সৃষ্ট জলাবদ্ধতা নিষ্কাশনে প্রশংসায় ভাসছেন তরুন সমাজ সেবক রিমন তালুকদার উন্নত বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে-এমপি আল আমিন ইরানে হামলা: প্রতিবাদে সিদ্ধিরগঞ্জে মানববন্ধন ফতুল্লায় তাঁতীদল নেতার কান্ড: ৩ লাখ টাকায় শিশু মৃত্যুর ঘটনাকে ধামাচাপার চেষ্টা

বন্দরে পল্লীবিদ্যুতের ট্রান্সফর্মা চুরি করতে এসে চোর বিদ্যুৎপৃষ্ট-যুগের নারায়ণগঞ্জ

বন্দর প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৬ জুলাই, ২০২৩
  • ২৮৬ বার পড়া হয়েছে

বন্দর প্রতিনিধিঃ বন্দরে হাজীপুর এলাকায় পল্লীবিদ্যুতের ট্রান্সফর্মা চুরি করতে গিয়ে ঘুটি থেকে পড়ে দুলাল (৩০) নামে এক চিহিৃত চোর বিদ্যুৎপৃষ্ট হয়ে হাসপাতালে ভর্তি রয়েছে বলে খবর পাওয়া গেছে। অপর চোর পালিয়ে যায়,বুধবার ৬ জুলাই গভীর রাতে হাজীপুর ইষ্টার্নফোর্ড ট্রেনিং সেন্টারের সামনে পল্লীবিদ্যুতের ট্রান্সফর্মা চুরির এ ঘটনা ঘটে। বিদ্যুৎ দগ্ধ চোর রতন মিয়া ফরাজিকান্দা এলাকায় থাকে বলে জানা গেছে।
এ ঘটনায় তার মূখমন্ডলসহ শরিরের কিছু অংশ পুড়ে যায়। পরে তাকে এলাকাবাসী বন্দর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করলে স্বজনরা তাকে ঢাকা বার্ন ইউনিটে নিয়ে যায়।
এ ব্যাপারে হাজীপুর ইষ্টার্নফোর্ড ট্রেনিং সেন্টারের দায়িত্বে থাকা ইমদাদ মিয়া বাদী হয়ে বন্দর থানায় একটি অভিযোগ দায়ের করেন।
পল্লীবিদ্যুৎ অফিস সুত্রে জানা গেছে,গত বুধবার দিবাগত গভীর রাতে ফরাজিকান্দা এলাকার চিহিৃত চোর দুলাল মিয়াসহ অজ্ঞাত চোরের দল পল্লীবিদ্যুতের ট্রান্সফর্মা চুরির উদ্দেশ্যে হাজীপুর মহাসড়কের পাশে ইষ্টার্নফোর্ড ট্রেনিং সেন্টারের সামনে পল্লীবিদ্যুৎ এর ঘুটির সামনে যায়। চোর দুলাল প্রথমে ট্রান্সফরমারের সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে দগ্ধ হয়ে আহত হয়ে পড়ে যায়। পরে চিৎকার শুনে ইষ্টার্নফোর্ড ট্রেনিং সেন্টারের লোকজন ছুটে এসে উদ্ধার করে পুলিশে সংবাদ দেয়। পরে বিদ্যুৎপৃষ্টে আহত চোর দুলাল কে এলাকাবাসী বন্দর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করলে তার স্বজনরা তাকে ঢাকা বার্ন ইউনিটে নিয়ে যায়। বন্দর পল্লী বিদ্যুতের জোনাল অফিসের ডিজিএম শ.ম মিজানুর রহমান জানান, বুধবার দিবাগত রাত ৩টায় হাজীপুর বিদ্যুতের এক গ্রাহক মোবাইল ফোনে কল করে বিষয়টি জানায়। পরে বিষয়টি তিনি বন্দর থানার ওসিকে জানিয়ে ঘটনাস্থলে পুলিশসহ পল্লী বিদ্যুত অফিসের লোক পাঠান।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট