1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বন্দরে সংবাদ প্রকাশের ভয় দেখিয়ে কাঠ ব্যবসায়ী টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ-যুগের নারায়ণগঞ্জ - যুগের নারায়ণগঞ্জ
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ছাত্রদল ও যুবদল নেতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রিয়াদ মোহাম্মদ চৌধুরী সিদ্ধিরগঞ্জে ধর্ষণচেষ্টার অভিযুক্তকে ধরতে গেলে পুলিশের ওপর হামলার চেষ্টা সড়ক দুর্ঘটনায় নিহত যুবদল ও ছাত্রদল নেতার মৃত্যুতে রাজীবের শোক বন্দরে মাদক স্পটে পুলিশের ঝটিকা অভিযান, সুফিকে সাজা আড়াইহাজারে ছিনতাইয়ের শিকার কুয়েত প্রবাসী আড়াইহাজারে চাঁদাবাজি অভিযোগে এসআই ক্লোজড বন্দরে গ্রাম আদালতের সেবা বিষয়ে জনসচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত ট্রাইব্যুনালে জবানবিন্দতে বড় ভাই : অয়ন ওসমানের গুলিতে ভাই শহীদ হন ত্যাজ্যপুত্র করার আইনী বা ধর্মীয় বিধান আছে কি? ফতুল্লায় শিশুকে ধর্ষন চেষ্টা, সোহেল গ্রেপ্তার

বন্দরে সংবাদ প্রকাশের ভয় দেখিয়ে কাঠ ব্যবসায়ী টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ-যুগের নারায়ণগঞ্জ

বন্দর প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ৩ জুলাই, ২০২৩
  • ৩৫০ বার পড়া হয়েছে

বন্দর প্রতিনিধিঃ বন্দরে সংবাদ প্রকাশের ভয় দেখিয়ে কাঠ ব্যবসায়ী মহসিন মিয়ার কাছ থেকে নগদ ৬ হাজার টাকা হাতিয়ে নেওয়ার পর আরো ১০ হাজার দাবি করার গুরুত্বর অভিযোগ পাওয়া গেছে হোসেন কাউছার নামে এক কথিত সাংবাদিকের বিরুদ্ধে। এ ঘটনায় কাঠ ব্যবসায়ী মহসিন মিয়া বাদী হয়ে সোমবার (৩ জুলাই) দুপুরে উল্লেখিত কথিত সাংবাদিক হোসেন কাউছারকে আসামী করে বন্দর থানায় এ অভিযোগ দায়ের করেন তিনি। এর আগে গত রোববার (২৫ জুন) বিকেল ৪টায় বন্দর র‍্যালী আবাসিক এলাকা থেকে টাকা হাতিয়ে নেওয়ার ঘটনাটি ঘটে। অভিযোগের তথ্য সূত্রে জানাগেছে, বন্দর থানার র‍্যালী আবাসিক এলাকার মৃত আলী আকবর পাটুয়ারী ছেলে মোঃ মহসিন মিয়া দর্ীঘ দিন ধরে বন্দর রেললাইনস্থ কুতুববাগ দরবার শরীফের পূর্বপাশে কাঠের ব্যবসা পরিচালনা করে আসছে। এ সুবাদে একই এলাকার মৃত কালু মিস্ত্রী ছেলে কথিত সাংবাদিক হোসেন কাউছার উল্লেখিত কাঠ ব্যবসায়ী বিরুদ্ধে সংবাদ প্রকাশের জন্য বিভিন্ন ভয়ভীতি প্রদর্শন করে টাকা দাবি করে আসছে। এক পর্যায়ে মানসম্মনের ভয়ে গত রোববার (২৫ জুন) বিকেল ৪টায় কাঠ ব্যবসায়ী মহসিন বিবাদী হোসেন কাউছারকে ৬ হাজার টাকা প্রদান করে। পরবর্তীতে গত শনিবার (১ জুলাই) দুপুর ১২টায় বন্দর ফায়ার সার্ভিসের সামনে বিবাদী হোসেন কাউছার পুনরায় কাঠ ব্যবসায়ী নিকট আরো ১০ হাজার টাকা দাবি করে। ওই সময় কাঠ ব্যবসায়ী টাকা দিতে অপরগতা প্রকাশ করলে ওই সময় বিবাদী হোসেন কাউছার ক্ষিপ্ত হয়ে কাঠ ব্যবসায়ীকে সম্মানহানী জন্য হোসেন কাউছার ফেইজবুক আইডি থেকে কাঠ ব্যবসায়ী মহসিনের বিরুদ্ধে ছিনতাইকারি, মাদক ব্যবসায়ী ও চাঁদাবাজ আখ্যা দিয়ে নানা ভাবে বদনাম রটিয়ে কাঠ ব্যবসায়ীকে সামাজিক ভাবে সম্মানহানীসহ নানা ভাবে ভয়ভীতি প্রদর্শন করে আসছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট