আমি মোঃ মহসিন, পিতাঃ মৃত আলী আকবর পাটোয়ারী, সাং- রেলী আবাসিক এলাকা বন্দর। আমি একজন ক্ষুদ্র কাঠ ব্যাবসায়ী। আমি অতি সাধারণ জীবন যাপন করি। বিগত কয়েকদিন যাবত হোসেন কাউসার নামে আমার কাছে দশ হাজার টাকা চাঁদা দাবী করে আসছে। আমি তাহা দিতে অস্বীকার করলে সে আমাকে হেহ প্রতিপন্ন করার জন্য বিভিন্ন সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা বানোয়াট সংবাদ পোস্ট করে আসছে। তারই ধারাবাহিকতায় গত ২৪/০৬/২৩ ইং শনিবার Hossain kaisar নামের একটি ফেসবুক আইডি থেকে আমার নামে মিথ্যা অপপ্রচার করে। সেখানে আমাকে সন্ত্রাসী চাঁদাবাজ বানানো হয়। এবং একটি সাজানো ঘটনা সাজিয়ে আমার নামে বন্দর থানায় মিথ্যা অভিযোগ করা হয়। আমি এ ঘটনার তিব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। পাশাপাশি বন্দর থানা বরাবর আমার আবেদন ঘটনার সুষ্ঠ তদন্ত সাপেক্ষে যেন ব্যাবস্থা গ্রহণ করেন।
সম্পাদক : রনি কুমার দাস, প্রকাশক : মোঃ আল আমিন মিয়া রকি কর্তৃক প্রকাশিত
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : পশ্চিম ভোলাইল মেলিটিরী বাড়ি কাশীপুর ফতুল্লা নারায়ণগঞ্জ।
যোগাযোগ : ০১৫১১-৭০৫৩৮৪, ০১৯১৬-১৮৭২৫৪.
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত