1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বন্দরে শিশু যৌন হয়রানি ঘটনায় র‍্যাব-১১ কতৃক লম্পট মঞ্জিল গ্রেফতার-যুগের নারায়ণগঞ্জ - যুগের নারায়ণগঞ্জ
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
পহলো বৈশাখ বরণে নারায়ণগঞ্জ চারুকলায় চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি ফতুল্লায় যুবদলের দুই গ্রুপের সংঘর্ষে অস্ত্রধারীদের ধরতে ব্যর্থ পুলিশ! আইনশৃঙ্খলা কমিটির সভায় লিংক রোড আলোকিত ও হকার উচ্ছেদের সিদ্ধান্ত গণভোটের রায় বাস্তবায়নে সোনারগাঁয়ে ১১ দলীয় জোটের বিক্ষোভ নারায়ণগঞ্জে প্রথমবারের মতো হলো বিজু উৎসব দালাল সহীদকে গ্রেপ্তার দাবিতে সাংবাদিকদের আল্টিমেটাম ফতুল্লায় সন্ত্রাসী হামলায় গৃহিনী আহত,স্বর্ণালংকার লুট, থানায় অভিযোগ ফতুল্লার চাঁদনী হাউজিংয়ে সংঘর্ষ: রনিকে হুকুমের আসামি করে মামলা সোনারগাঁয়ে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচার: থানায় জিডি জনগন মেরুদণ্ডসম্পন্ন প্রশাসন দেখতে চায়-এমপি আল আমিন

বন্দরে শিশু যৌন হয়রানি ঘটনায় র‍্যাব-১১ কতৃক লম্পট মঞ্জিল গ্রেফতার-যুগের নারায়ণগঞ্জ

বন্দর প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ২৫ জুন, ২০২৩
  • ২১২ বার পড়া হয়েছে

বন্দর প্রতিনিধিঃ দিন দুপুরে বন্দরে ১০ বছরের এক শিশুকে যৌন হয়রানি ঘটনায় লম্পট মঞ্জুরুল আলম ওরফে মঞ্জিল (৩৫)কে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১ আদমজীনগর। গ্রেপ্তারকৃতকে রোববার (২৫ জুন) দুপুরে উক্ত মামলায় আদালতে প্রেরণ করে পুলিশ। এর আগে রোববার (২৫ জুন) সকালে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মঞ্জুরুল আলম মঞ্জিল ১৫/৩ উইলসন রোড নবীগঞ্জ পূর্বপাড়া এলাকার মৃত আউয়াল মোল্লা মিয়ার ছেলে। গত মঙ্গলবার (২০ জুন) সকাল সাড়ে ১০টায় বন্দর থানার নবীগঞ্জ পূর্বপাড়াস্থ নিলু মিয়ার ভাড়াটিয়া ঘরে পিছনে ঝোপের আড়ালে ওই যৌন হয়রানি ঘটনাটি ঘটে। এ ঘটনায় গত বুধবার (২১ জুন) রাতে ভূক্তভোগী শিশুর পিতা বাদী হয়ে লম্পট মঞ্জুরুল মোল্লা ওরফে মঞ্জিলকে আসামী করে বন্দর থানায় এ মামলা দায়ের করে।
মামলার তথ্য সূত্রে জানাগেছে, গত মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় বন্দর থানার নবীগঞ্জ পূর্বপাড়া এলাকার উল্লেখিত বাড়ি ভাড়াটিয়ার (১০) বছরের এক কিশোরী মেয়ে বাড়ি পিছনে খেলা করছিল। ওই সময় উল্লেখিত লম্পট অবুঝ কিশোরীকে কৌশলে ঝোপের আড়ালে ডেকে নিয়ে যৌন হয়রানি করে। ওই সময় কিশোরী ডাক চিৎকারে আশে পাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে আসলে ওই সময় লম্পট মঞ্জুরুল মোল্লা ওরফে মঞ্জিল কৌশলে দৌড়ে পালিয়ে যায়। এ ব্যাপারে বন্দর থানায় মামলা দায়ের করলে র‍্যাব-১১ আদমজীনগরের একটি টিম বন্দরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে লম্পট মঞ্জুরুল আলম মঞ্জিলকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। র‍্যাব-১১ গ্রেপ্তারকৃতকে থানায় সোর্পদ করলে মামলার তদন্তকারি কর্মকতার্ ধৃতকে ওই দিন দুপুরে আদালতে প্রেরণ করেছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট