1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
ফতুল্লায় স্কুল ছাত্রীকে অপহরণের অভিযোগে যুবক গ্রেফতার-যুগের নারায়ণগঞ্জ - যুগের নারায়ণগঞ্জ
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন

ফতুল্লায় স্কুল ছাত্রীকে অপহরণের অভিযোগে যুবক গ্রেফতার-যুগের নারায়ণগঞ্জ

নিজস্ব সংবাদদাতা
  • প্রকাশিত: শুক্রবার, ২৩ জুন, ২০২৩
  • ২৯৪ বার পড়া হয়েছে

নিজস্ব সংবাদদাতাঃ এক কিশোরীকে অপহরণের অভিযোগে ২০ বছর বয়সী এক যুবককে আটক করা হয়েছে।নারায়ণগঞ্জের ফতুল্লার কাইয়ুমপুর এলাকা থেকে শুক্রবার ভোরে তাকে গ্রেফতার করে র‌্যাব। এ সময় অপহরণের শিকার কিশোরীকে উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত যুবকের নাম আল আমিন। সে ফতুল্লা মডেল থানার কাইয়ুমপুরের মোঃ দেলোয়ার হোসেনের পুত্র। অপহরনের অভিযোগ এনে কিশোরীর বাবা বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেছেন।
মামলায় উল্লেখ্য করা হয়, ভুক্তভোগী কিশোরী স্থানীয় একটি স্কুলের সপ্তম শ্রেণীর ছাত্রী। স্কুলে যাতায়াতের পথে গ্রেফতারকৃত আল-আমিন কিশোরীকে উত্যক্ত করে আসছিল। টিকটক করলে অনেক লাভবান হওয়া যাবে এমন প্রলোভন দেখিয়ে বিভিন্ন ভাবে প্রস্তাব দিতো। বাদীর মেয়ে এ সকল বিষয়ে তার পরিবারের সদস্যদের অবগত করে। এ সকল প্রস্তাব দিয়ে ব্যর্থ হয়ে অপহরণ করার হুমকি ও প্রদান করে। ২১ জুন সকাল সাতটার দিকে বাদীর মেয়ে কোচিংয়ে যাওয়ার জন্য বাসা থেকে বের হলে আল-আমিন ও তার দুই সহযোগি মেয়েটিকে অজ্ঞাতস্থানে অপহরণ করে নিয়ে যায়।
এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক আনোয়ার হোসেন মোল্লা জানান, অপহৃত স্কুল ছাত্রী উদ্ধারের চেষ্টা র‍্যাবের সহোযোগিতা চাওয়া হয়। র‍্যাব শুক্রবার ভোরের দিকে আল- আমিনকে গ্রেফতার ও অপহৃত স্কুল ছাত্রীকে উদ্ধার করে সকাল ১১ টার দিকে ফতুল্লা মডেল থানায় সোপর্দ করে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট