1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বন্দরে দুর্ধর্ষ ডাকাতি নগদ টাকা স্বণার্লংকারসহ ৩১ লাখ টাকার মালামাল লুট-যুগের নারায়ণগঞ্জ - যুগের নারায়ণগঞ্জ
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন
শিরোনাম :
ফর্মা জাফরের তিন তাসের ভেলকিতে নি:স্ব সাধারন মানুষ! পুলিশের চোখে কাঠের চশমা!! সোনারগাঁয়ে গরুর মাংস ব্যবসায়ীর ১০ লাখ টাকা ছিনতাই, আহত ৩ রূপগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত ১, আহত ২ রূপগঞ্জে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মটর সাইকেল আরোহী নিহত শহদীদের আত্মত্যাগেই নারায়ণগঞ্জবাসী ওসমানীয় গোষ্ঠী থেকে মুক্ত হয়েছে-এমপি আল আমিন খেলাফত মজলিস নেতা সিরাজুল মামুনের হোয়াটসঅ্যাপ হ্যাক সমাজকে অপরাধ মুক্ত করতে হলে ঐক্যবদ্বভাবে কাজ করতে হবে-রিয়াদ চৌধুরী ফতুল্লায় জামায়াতের উদ্যােগে ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজ শাহ্-এর আস্তানার উদ্যোগে অসহায়দের ঈদবস্ত্র বিতরণ সংগঠনের পরিপন্থী কর্মকান্ডের অভিযোগে সোনারগাঁ যুবদল নেতাকে কারন দর্শানোর নোটিশ

বন্দরে দুর্ধর্ষ ডাকাতি নগদ টাকা স্বণার্লংকারসহ ৩১ লাখ টাকার মালামাল লুট-যুগের নারায়ণগঞ্জ

বন্দর প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২২ জুন, ২০২৩
  • ২৫৬ বার পড়া হয়েছে

বন্দর প্রতিনিধিঃ বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের সেলসারদী এলাকায় দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। গত বুধবার (২১ জুন) গভীর রাতে ১৫-১৬ জনের একটি মুখোশধারী ডাকাতদল সেলসারদী এলাকার একটি বসতবাড়িতে হানা দিয়ে পরিবারের সবাইকে আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে নগদ ৩ লাখ ১৪ হাজার টাকা, একটি আইফোন ৭ ও ২৯ ভরি স্বণার্লংকারসহ ৩১ লক্ষাধিক টাকার মালামাল লুটে নেয়। এসময় ডাকাতদের ধারালো অস্ত্রের আঘাতে গৃহকতার্র পুত্র জখম হয়েছে। বৃহস্পতিবার ২২ জুন সেলসারদী এলাকার বাসিন্দা গৃহকতার্ কালাচান মিয়া বাদি হয়ে বন্দর থানায় একটি মামলা দায়ের করেছেন। যার মামলা নং- ২৯(৬)২৩ ধারা- ৩৯৫/৩৯৭ পেনাল কোড ১৮৬০।
মামলার বিবরণীতে কালাচান মিয়া উল্লেখ করেন, ২১ জুন রাত পৌনে ২ টার দিকে ১৫-১৬ জনের একটি ডাকাতদল তাদের ভবনের কলাসিবল গেইটের লক ও কাঠের দরজা ভেঙ্গে ঘরের ভেতরে প্রবেশ করে পিস্তল ও ধারালো অস্ত্রদ্বারা পরিবারের সদস্যদের জিম্মি করে সকলের হাত-পা বেঁধে ফেলে। ডাকাতদলের সকলের মুখে কালো কাপড় দিয়ে বঁাধা ছিল। এসময় বঁাধা দিতে আসলে কালাচান মিয়ার পুত্র রনিকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে তাকেও হাত পা বেঁধে ফেলে। পরে বিভিন্ন কক্ষের আলমারি খুলে নগদ ৩ লাখ ১৪ হাজার টাকা, ১৪ ভরি ওজনের ৪টি স্বর্ণের গলার সিতাহার, ৩ ভরি ৬ আনা ওজনের ১০টি স্বর্ণের আংটি, ৮ ভরি ওজনের  ৯টি স্বর্ণের চেইন, ১ ভরি ওজনের একটি স্বর্ণের ব্রেসলেট, ২ ভরি ৮ আনা ওজনের ৫ জোড়া স্বর্ণের কানের দুল, ১০ ভরি ওজনের ২টি রূপার ব্রেসলেট, একটি আইফোন ৭ লুটে নেয়। স্বণার্ংলংকারসহ লুন্ঠিত মালামালের আনুমানিক মূল্য প্রায় ২৮ লাখ টাকা।  
এ বিষয়ে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকতার্ (ওসি) আবু বকর সিদ্দিক জানান, ডাকাতির ঘটনায় মামলা দায়ের হয়েছে। ডাকাতদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত আছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট