নিজস্ব সংবাদদাতাঃ জামালপুরের সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যার প্রতিবাদে ও আসামীদের দ্রুত ফাঁসির দাবিতে নারায়ণগঞ্জের কাচপুর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে মানববন্ধন করেছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন নারায়ণগঞ্জ জেলা শাখা।
সোমবার এ মানবন্ধনে উপস্থিত ছিলেন সাংবাদিক মো.মনিরুল ইসলাম, জাহাঙ্গীর আলম হানিফ, মো.মস্তফা কামাল, রবিউল ইসলাম, মোক্তার হোসেন, সজিব আহম্মেদ, কোরবান আলী প্রমুখ।
এসময় সাংবাদিকরা বলেন, নাদিম হত্যার আসামীদের দ্রুত বিচার আইনে ফাঁসি না দিলে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন আন্দেলন চালিয়ে যাবে। নাদিম দেশ ও জনগণের পক্ষে লিখতে গিয়ে খুন হয়েছেন। নাদিমের পরিবারের দায়ভার সরকারকেই নিতে হবে।
সম্পাদক : রনি কুমার দাস, প্রকাশক : মোঃ আল আমিন মিয়া রকি কর্তৃক প্রকাশিত
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : পশ্চিম ভোলাইল মেলিটিরী বাড়ি কাশীপুর ফতুল্লা নারায়ণগঞ্জ।
যোগাযোগ : ০১৫১১-৭০৫৩৮৪, ০১৯১৬-১৮৭২৫৪.
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত