বন্দর প্রতিনিধিঃ বন্দরে নিখোঁজের দুই দিন পর আবু বক্কর(২১) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার সকালে বন্দর কলাবাগ এলাকায় নিজ বাড়ির পুকুর থেকে লাশ উদ্ধার করা হয়। নিহত যুবক কলাবাগ গ্রামের হারুন অর রশিদের ছেলে। গত শনিবার থেকে নিখোঁজ ছিলো শিক্ষানবিশ ওয়ার্কসপ কর্মচারি আবু বকর।
নিহতের পরিবার সূত্রে জানাগেছে, ওয়ার্কসপের কাজ শিখতে প্রতিদিনের ন্যায় শনিবার সকালে বাড়ি থেকে বের হয়। তার পর থেকে আবু বকর বাড়িতে ফিরে নাই। সোমবার সকালে বাড়ির সামনের পুকুরে লাশ দেখে এলাকাবাসী খবর দেয়। কে বা কাহারা হত্যা করে বাড়ির পাশে পুকুরে লাশ ফেলে রেখে যায়।
বন্দর থানার অফিসার ইনচার্জ আবু বকর ছিদ্দিক জানান, আবু বকর শনিবার নিখোঁজ হয়। সোমবার সকালে নিজবাড়ির পুকুরে ভাসমান লাশ দেখে এলাকাবাসী। পরে নিহতের পরিবারের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। লাশ উদ্ধার করে মর্গে প্রেরন করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে না পাওয়া পর্যন্ত মৃত্যুর রহস্য বলা যাচ্ছেনা।বন্দরে নিখোঁজ যুবকের লাশ উদ্ধার
বন্দর(নারায়ণগঞ্জ) প্রতিনিধি: বন্দরে নিখোঁজের দুই দিন পর আবু বক্কর(২১) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার সকালে বন্দর কলাবাগ এলাকায় নিজ বাড়ির পুকুর থেকে লাশ উদ্ধার করা হয়। নিহত যুবক কলাবাগ গ্রামের হারুন অর রশিদের ছেলে। গত শনিবার থেকে নিখোঁজ ছিলো শিক্ষানবিশ ওয়ার্কসপ কর্মচারি আবু বকর।
নিহতের পরিবার সূত্রে জানাগেছে, ওয়ার্কসপের কাজ শিখতে প্রতিদিনের ন্যায় শনিবার সকালে বাড়ি থেকে বের হয়। তার পর থেকে আবু বকর বাড়িতে ফিরে নাই। সোমবার সকালে বাড়ির সামনের পুকুরে লাশ দেখে এলাকাবাসী খবর দেয়। কে বা কাহারা হত্যা করে বাড়ির পাশে পুকুরে লাশ ফেলে রেখে যায়।
বন্দর থানার অফিসার ইনচার্জ আবু বকর ছিদ্দিক জানান, আবু বকর শনিবার নিখোঁজ হয়। সোমবার সকালে নিজবাড়ির পুকুরে ভাসমান লাশ দেখে এলাকাবাসী। পরে নিহতের পরিবারের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। লাশ উদ্ধার করে মর্গে প্রেরন করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে না পাওয়া পর্যন্ত মৃত্যুর রহস্য বলা যাচ্ছেনা।
সম্পাদক : রনি কুমার দাস, প্রকাশক : মোঃ আল আমিন মিয়া রকি কর্তৃক প্রকাশিত
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : পশ্চিম ভোলাইল মেলিটিরী বাড়ি কাশীপুর ফতুল্লা নারায়ণগঞ্জ।
যোগাযোগ : ০১৫১১-৭০৫৩৮৪, ০১৯১৬-১৮৭২৫৪.
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত