1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
নারায়ণগঞ্জে ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন-যুগের নারায়ণগঞ্জ - যুগের নারায়ণগঞ্জ
বুধবার, ১০ জুন ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন

নারায়ণগঞ্জে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন-যুগের নারায়ণগঞ্জ

জাহাঙ্গীর হোসেন
  • প্রকাশিত: রবিবার, ১৮ জুন, ২০২৩
  • ৩২৩ বার পড়া হয়েছে

জাহাঙ্গীর হোসেনঃ নারায়ণগঞ্জের সদর উপজেলায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৩ এর উদ্বোধন করা হয়েছে। রবিবার (১৮ জুন) সকালে সদর উপজেলা কার্যালয় চত্বরে অস্থায়ী টিকা কেন্দ্রে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করেন জেলা সিভিল সার্জন ডা. আফম মুশিউর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রিফাত ফেরদৌস।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অনীক বিশ্বাস, জেলা ইপিআই সুপারিন্টেন্ডেন্ট লুৎফর রহমান, উপজেলা স্বাস্থ্য বিভাগের মেডিকেল অফিসার, শিশু বিশেষজ্ঞ ডা. কাজী ফারজানা আবেদীন, উপজেলা স্বাস্থ্য পরিদর্শক মো. ইসমাইল হোসেন ও উপজেলা স্বাস্থ্য সহকারি ঝর্ণা রানী দাস প্রমূখ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট