1. admin@jugernarayanganj.com : jugernaraya nganj nganj : jugernaraya nganj nganj
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৪২ অপরাহ্ন
শিরোনাম :

ভাষানী স্মৃতি সংসদ আয়োজিত স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত-যুগের নারায়ণগঞ্জ

নিজস্ব সংবাদদাতাঃ
  • প্রকাশিত: রবিবার, ১৮ জুন, ২০২৩
  • ৩১৮ বার পড়া হয়েছে

নিজস্ব সংবাদদাতাঃ ২০০১ সালে ১৬ জুন চাষাড়া আওয়ামীলীগ অফিসে বর্বোরোচিত বোমা হামলায় নিহত আমার বাবা শহীদ দেলোয়ার হোসেন ভাষানী (কাশীপুরের কৃতি সন্তান ফতুল্লা থানা ছাত্রলীগের সাবেক সভাপতি ও ফতুল্লা থানা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ) সহ সকল শহীদদের আত্নার মাগফেরাত কামনায় শহীদ দেলোয়ার হোসেন ভাষানী স্মৃতি সংসদ আয়োজিত স্মরণসভা ও দোয়া মাহফিলে,
প্রধান অতিথি, ১৬ই জুনের ক্ষতিগ্রস্ত পরিবারের অভিভাবক, নারায়ণগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান, বাবু চন্দন শীল কাক্কুর প্রতি কৃতজ্ঞতা।
কৃতজ্ঞতা এলাকাবাসী সহ সংশ্লিষ্ট সবাইকে যারা ২২ বছর পরেও আমার বাবাকে এত ভালোবাসেন।
আমি ভাগ্যবান আমার বাবা শহীদ দেলোয়ার হোসেন ভাষানী, কারন তার সততা ও আদর্শের কথা লোকমুখে শুনি। আমি ভাগ্যবান, একজন ত্যাগী, সৎ, আদর্শের প্রতীক চন্দন শীল কাক্কুকে অভিভাবক পেয়ে।
আমি অনেক আঘাত সয়ে যাই, অনেক সাবধানে আদর্শের সাথে চলার চেষ্টা করি, যেনো আমার কারনে আমার প্রিয় দুই মানুষ ও আমার আদর্শ যারা তাদের বদনাম না হয়। আমার কারনে যেনো তাদের সুনাম নষ্ট না হয়। আল্লাহপাক সকল শহীদদের জান্নাতের উচ্চমাকাম দান করুক ও সকল আহতদের সুস্থ জীবন দান করুক।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট