1. admin@jugernarayanganj.com : jugernaraya nganj nganj : jugernaraya nganj nganj
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০১:২৩ অপরাহ্ন
শিরোনাম :

বন্দরের নবীগঞ্জে ২০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ-যুগের নারায়ণগঞ্জ

বন্দর প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ১৮ জুন, ২০২৩
  • ৩৪৭ বার পড়া হয়েছে

বন্দর প্রতিনিধি:শীতলক্ষ্যা নদীর পূর্ব তীরে বন্দরে নবীগঞ্জ খেয়াঘাট সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ২০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জ নদী বন্দর কর্তৃপক্ষ। রোববার (১৮ জুন) বিআইডব্লিউটিএ’র নির্বাহী ম্যাজিষ্ট্রেট হাসান মারুফের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এসময় উপস্থিত ছিলেন বিআইডব্লিউটিএ’র নারায়ণগঞ্জ নদী বন্দরের যুগ্ম-পরিচালক মোঃ শহীদুল্লাহ, উপ পরিচালক মোঃ ইসমাইল হোসেন, সহকারী পরিচালক নাহিদ হোসেন, উপ সহকারী প্রকৌশলী হাবিবুর রহমান, উপ সহকারী প্রকৌশলী শিপনসহ অন্যান্য কর্মকর্তারা। এসময় ১টিএক্সাভেটর (ভেকু) দিয়ে নদী দখল করে নির্মিত অবৈধ  ১০টি পাকা ভবন, পাকা দেয়ালসহ ২০ টি অবৈধ স্থাপনা ভেঙ্গে গুড়িয়ে দেয়া হয়। এসময় নদীর প্রায় এক কিলোমিটার জায়গা দখলমুক্ত করা হয়েছে। অভিযানকালে বিপুলসংখ্যক পুলিশ, নৌপুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন। নির্বাহী ম্যাজিষ্ট্রেট হাসান মারুফ জানান, হাইকোর্টের নির্দেশ অনুযায়ী শীতলক্ষ্যার উভয় তীরে উচ্ছেদ অভিযান শুরু চলছে। রোববার প্রথম দিনের অভিযানে নদীর পূর্ব তীরে বন্দরের নবীগঞ্জ এলাকায় পাকা ভবনসহ ২০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এসময় প্রায় এক কিলোমিটার নদীর জমি দখলমুক্ত করা হয়েছে। আমাদের অভিযান চলমান থাকবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট