1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বন্দরে সন্ত্রাসী হামলায় নিহত রোমানের কুলখানি অনুষ্ঠিত-যুগের নারায়ণগঞ্জঃ     - যুগের নারায়ণগঞ্জ
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ছাত্রদল ও যুবদল নেতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রিয়াদ মোহাম্মদ চৌধুরী সিদ্ধিরগঞ্জে ধর্ষণচেষ্টার অভিযুক্তকে ধরতে গেলে পুলিশের ওপর হামলার চেষ্টা সড়ক দুর্ঘটনায় নিহত যুবদল ও ছাত্রদল নেতার মৃত্যুতে রাজীবের শোক বন্দরে মাদক স্পটে পুলিশের ঝটিকা অভিযান, সুফিকে সাজা আড়াইহাজারে ছিনতাইয়ের শিকার কুয়েত প্রবাসী আড়াইহাজারে চাঁদাবাজি অভিযোগে এসআই ক্লোজড বন্দরে গ্রাম আদালতের সেবা বিষয়ে জনসচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত ট্রাইব্যুনালে জবানবিন্দতে বড় ভাই : অয়ন ওসমানের গুলিতে ভাই শহীদ হন ত্যাজ্যপুত্র করার আইনী বা ধর্মীয় বিধান আছে কি? ফতুল্লায় শিশুকে ধর্ষন চেষ্টা, সোহেল গ্রেপ্তার

বন্দরে সন্ত্রাসী হামলায় নিহত রোমানের কুলখানি অনুষ্ঠিত-যুগের নারায়ণগঞ্জঃ    

বন্দর প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ৩০ মে, ২০২৩
  • ৪৫৯ বার পড়া হয়েছে

বন্দর প্রতিনিধি: বন্দরে সন্ত্রাসী হামলায় নিহত রোমান ওরফে ক্যাপ রোমানের কুলখানী উপলক্ষে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩০ মে) সকালে বন্দর থানার ১৯নং ওয়ার্ডের মদনগঞ্জ সৈয়ালবাড়ি ঘাটস্থ বাসভবনে পবিত্র কোরআন খানি খতম, বাদ জহুর বিদেহী আত্মার শান্তি কামনা করে স্থানীয় মসজিদসহ আলীনগর জামে মসজিদে মিলাদ ও দোয়া এবং বিকেলে কবর জিয়ারত অনুষ্ঠিত হয়েছে। মিলাদ ও দোয়া অনুষ্ঠানে নানা শ্রেনীর মানুষ অংশগ্রহন করতে দেখা গেছে। ুিনহত রোমান বন্দর থানার মদনগঞ্জ সৈয়ালবাড়ি ঘাট এলাকার আব্দুর রহিম ওরফে আদু মিয়ার ছেলে।
উল্লেখ্য, গত শুক্রবার (২৬ মে) রাত সাড়ে ৮টায় বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের ঘারমোড়াস্থ মরহুম রশীদ সরদারের মার্কেটের সামনে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষ সন্ত্রাসী ও বহু অপকর্মের হোতা অনিক গ্রুপের সন্ত্রাসী হামলায় রোমান ওরফে ক্যাপ রোমান নিহত হয়। এ ঘটনায় বন্দর থানা পুলিশ হত্যাকান্ডের ঘটনার রাতেই হত্যা মামলার প্রধান আসামী অনিক সরদারসহ ৪ জনকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করে। এ ঘটনায় নিহত রোমানের পিতা আব্দুর রহিম ওরফে আদু মিয়া বাদী হয়ে ১৬ জনের নাম উল্লেখ্য করে আরো ৬/৭ জনকে আসামী করে বন্দর থানায় ৪৮(৫)২৩ নং হত্যা মামলা দায়ের করেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট