1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বন্দরে শিশু ধর্ষনের চেষ্টার ঘটনার ২ দিন পর থানায় অভিযোগ-যুগের নারায়ণগঞ্জঃ - যুগের নারায়ণগঞ্জ
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
ডিবি পরিচয়ে ব্যবসায়ীকে অপহরণের চেষ্টা, এলোপাতাড়ি গুলিতে আহত ৪ সিদ্ধিরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১১২০ লিটার জ্বালানি উদ্ধার নাসিকে ৭৭ হাজার ৯৮৪ শিশু পাবে হাম-রুবেলার টিকা নারায়ণগঞ্জে হামের প্রাদুর্ভাব কম, ১১ দিন ব্যাপি শুরু হচ্ছে টিকাদান ক্যাম্পেইন গণভোটের রায় বাস্তবায়নে সিদ্ধিরগঞ্জে জামায়াতের সভা লুট হওয়া ৭ সাউন্ড গ্রেনেড সোনারগাঁ থেকে উদ্ধার শামীম ওসমানের ঘনিষ্টজন হাবু কান্ডে বিব্রত বিএনপি! শিক্ষার্থীদের মোবাইল আসক্তি থেকে দূরে রাখার আহ্বান জানালেন এমপি কালাম রেলের জমিতে মার্কেট ও খানপুরে পোর্ট নির্মাণের সিদ্ধান্তে আপত্তি, ডিসিকে স্মারকলিপি বিজ্ঞান চর্চাকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানালেন ডিসি

বন্দরে শিশু ধর্ষনের চেষ্টার ঘটনার ২ দিন পর থানায় অভিযোগ-যুগের নারায়ণগঞ্জঃ

বন্দর প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ২৮ মে, ২০২৩
  • ৩৯৮ বার পড়া হয়েছে

বন্দর প্রতিনিধি:বন্দরে ৯ বছরের এক শিশুকে ধর্ষনের চেষ্টার ঘটনার ২ দিন পর বন্দর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যানের নাতী লম্পট বাহাউদ্দিনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের হয়েছে। গত শনিবার (২৭ মে) দুপুরে ভূক্তভোগী শিশু মা বাদী হয়ে বন্দর থানায় এ অভিযোগ দায়ের করেন তিনি। এর আগে গত বৃহস্পতিবার (২৫ মে) দুপুরে বন্দর উপজেলার বিবিজোড়া এলাকায় ওই ধর্ষনের চেষ্টার ঘটনাটি ঘটে। পলাতক লম্পট বাহাউদ্দিন বন্দর উপজেলার বিবিজোড়া এলাকার আলী আকবর মিয়ার ছেলে ও বন্দর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মরহুম করিম মিয়ার নাতী বলে জানাগেছে।
অভিযোগ সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার দুপুরে অভিযোগের বাদিনী ৯ বছরের শিশু মেয়ে ও তার ভাইয়ের ৯ বছরের ছেলে সিফাত বাড়ি সামনে খেলা করছিল। ওই সুযোগে একই এলাকার লম্পট বাহাউদ্দিন অভিযোগের বাদিনী মেয়েকে ফুসলিয়ে তার নিজ ঘরে নিয়ে দরজা বন্ধ করে দেয়। পরে উল্লেখিত লম্পট ছোট্ট শিশুর অমতে তার পরিধানের জামা কাপড় খুলে ইচ্ছার বিরুদ্ধে ধর্ষনের চেষ্টা চালায়। ওই সময় শিশুটি চিৎকার চেচামেচি শুরু করলে তার খেলার সাথী সিফাত আশেপাশের লোকজনদের ডেকে আনলে উল্লেখিত লম্পট জনতার উপস্থিতি টের পেয়ে প্রান রক্ষার্থে ঘরের পিছনের দরজা খুলে কৌশলে পালিয়ে যায়। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হলে অভিযোগ পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট