1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
হ্যালো, বিকাশ থেকে বলছি’ বলা তরুণী রাজধানি থেকে আটক-যুগের নারায়ণগঞ্জঃ - যুগের নারায়ণগঞ্জ
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০২:১০ অপরাহ্ন
শিরোনাম :
ফতুল্লায় ঝুট ব্যবসার দখলকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ২ বিএনপিকে উদ্দেশ্যে করে রাব্বি: চাঁদাবাজি বন্ধ করেন অণ্যথায়…. সোনারগাঁয়ে অবৈধ ভোজ্যতেল কারখানায় অভিযান, জরিমানা ২ লাখ সিদ্ধিরগঞ্জে ধর্ষণ মামলায় চারজনের যাবজ্জীবন ফতুল্লার রেডিকেল ডিজাইন বন্ধের প্রতিবাদে শ্রমিকদের বিক্ষোভ সোনারগাঁ স্বাস্থ্য কমপ্লেক্সকে অত্যাধুনিক মডেল হাসপাতালে পরিণত করা হবে-এমপি মান্নান সোনারগাঁয়ে আন্ডারপাস নির্মাণের দাবিতে মানববন্ধন সোনারগাঁওয়ে লাইসেন্স বিহীন হাসপাতালে অভিযান, গ্রেফতার ১ ঝুট ব্যবসাকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, ৩ জন আহত সকল ধর্ম-বর্ণের মানুষের অংশগ্রহণে বৈশাখ উদযাপনের আহ্বান ডিসির

হ্যালো, বিকাশ থেকে বলছি’ বলা তরুণী রাজধানি থেকে আটক-যুগের নারায়ণগঞ্জঃ

নিজস্ব সংবাদদাতা
  • প্রকাশিত: শুক্রবার, ২৬ মে, ২০২৩
  • ২০৪ বার পড়া হয়েছে

নিজস্ব সংবাদদাতাঃ মোবাইল ব্যাংকিং সেবাদানকারী প্রতিষ্ঠান বিকাশ, রকেট ও নগদের মাধ্যমে প্রতারণা করে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে প্রতারক চক্রের মূলহোতা সুখি আক্তারকে (৩০) আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-২। বৃহস্পতিবার (২৫ মে) দিনগত রাতে রাজধানীর ধানমন্ডি এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
র‌্যাব-২ এর সিনিয়র এএসপি মো. ফজলুল হক জানান, সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম এবং অনলাইনে প্রতারণা করে অর্থ আত্মসাতের পরিমাণ বেড়েছে। এমন একটি চক্র দীর্ঘদিন ধরে বিকাশ, রকেট ও নগদের মাধ্যমে প্রতারণা করে মোটা অংকের টাকা হাতিয়ে নিচ্ছে। চক্রটি প্রথমে ‘হ্যালো, বিকাশ থেকে রুমি (ছদ্মনাম) বলছি। বিকাশ একাউন্ট আপগ্রেডের কাজ চলছে। বিকাশ থেকে আপনার ফোনে ভেরিফিকেশন কোড (ওটিপি) এসএমএস করা হয়েছে সেটা আমাকে দিন। অন্যথায় আপনার বিকাশ একাউন্ট বন্ধ করে দেওয়া হবে’। এভাবেই প্রতারণা করে ওটিপি হাতিয়ে নিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নেয় চক্রটি। গ্রেপ্তার সুখিসহ প্রতারক চক্রের অন্য সদস্যরা মিলে মোবাইল ব্যাংকিং বিকাশ, রকেট ও নগদের মাধ্যমে অভিনব কায়দায় প্রতারণা করে টাকা আত্মসাৎ করে আসছিল।
তার দেওয়া তথ্য যাচাই-বাছাইয়ের ভিত্তিতে এই চক্রের সঙ্গে জড়িত অন্যান্য সদস্যদের আটকের চেষ্টা অব্যাহত রয়েছে। আটক সুখির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান এই র‌্যাব।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট