1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বন্দরে ক্বিরাত প্রতিযোগিতায় আল-মদিনা ইবতেদায়ী মাদ্রাসার বিজয়ী দুই ছাত্রকে সংবর্ধনা-যুগের নারায়ণগঞ্জঃ - যুগের নারায়ণগঞ্জ
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ১০:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
ছাত্রদল ও যুবদল নেতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রিয়াদ মোহাম্মদ চৌধুরী সিদ্ধিরগঞ্জে ধর্ষণচেষ্টার অভিযুক্তকে ধরতে গেলে পুলিশের ওপর হামলার চেষ্টা সড়ক দুর্ঘটনায় নিহত যুবদল ও ছাত্রদল নেতার মৃত্যুতে রাজীবের শোক বন্দরে মাদক স্পটে পুলিশের ঝটিকা অভিযান, সুফিকে সাজা আড়াইহাজারে ছিনতাইয়ের শিকার কুয়েত প্রবাসী আড়াইহাজারে চাঁদাবাজি অভিযোগে এসআই ক্লোজড বন্দরে গ্রাম আদালতের সেবা বিষয়ে জনসচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত ট্রাইব্যুনালে জবানবিন্দতে বড় ভাই : অয়ন ওসমানের গুলিতে ভাই শহীদ হন ত্যাজ্যপুত্র করার আইনী বা ধর্মীয় বিধান আছে কি? ফতুল্লায় শিশুকে ধর্ষন চেষ্টা, সোহেল গ্রেপ্তার

বন্দরে ক্বিরাত প্রতিযোগিতায় আল-মদিনা ইবতেদায়ী মাদ্রাসার বিজয়ী দুই ছাত্রকে সংবর্ধনা-যুগের নারায়ণগঞ্জঃ

বন্দর প্রতিনিধি
  • প্রকাশিত: শুক্রবার, ২৬ মে, ২০২৩
  • ৫৬৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ বন্দরে বীর মুক্তিযোদ্ধা নাসিম ওসমান গোল্ড এ্যাওয়ার্ড ক্বিরাত প্রতিযোগিতায় ৫ম স্থান অর্জন করায় হাফেজ মোঃ মাহমুদুল হাসানকে সংবর্ধনা দিয়েছেন আল-মদিনা ইবতেদায়ী হাফিজিয়া মাদ্রাসা।
শুক্রবার (২৬ মে) বিকেল ৪ টায় বন্দর উপজেলার তমোদরদী বালুচর এলাকায় আল-মদিনা ইবতেদায়ী হাফিজিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে এ সংবর্ধনা দেয়া হয়।
নাসিম ওসমান গোল্ড অ্যাওয়ার্ড ক্বিরাত ৭০জন প্রতিযোগীদের মধ্যে ৫ম স্থান অর্জন করেছেন তিনি। এর আগে নারায়ণগঞ্জ জেলা ভিত্তিক ক্বিরাত প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করেন হাফেজ ছাবির হোসেন।
সংবর্ধনা অনুষ্ঠানে অত্র মাদ্রসার সভাপতি মফিজুল ইসলাম বাদলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অভ্যন্তরীণ নৌ-পরিবহনের পরিচালক ও অত্র মাদ্রাসার মুতাওয়াল্লী মোঃ জয়নাল আবেদীন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অত্র মাদ্রাসার সহ-সভাপতি মোঃ আব্দুল লতিফ লিটন ও মুহতামিম হাফেজ ক্বারী মোঃ ওসমান গণি।
এছাড়াও উপস্থিত ছিলেন, আল-মদিনা ইবতেদায়ী হাফিজিয়া মাদ্রাসার সহ-সভাপতি জয়নাল আবেদীন, নুর হোসেন সরদার, মাদ্রাসার পিন্সিপাল হাফেজ ওসমাস গণি প্রমূখ।
পরে ৫ম ও তৃতীয় স্থান অর্জনকারী হাফেজ মোঃ মাহমুদুল হাসান ও জাবের হোসনকে সম্মাননা ক্রেস্ট ও ফুল দিয়ে সংবর্ধনা জানান অতিথিবৃন্দরা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট