1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
জেলা ছাত্রদলের উদ্বোগে খালেদা জিয়াকে কটুক্তির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত-যুগের নারায়ণগঞ্জঃ - যুগের নারায়ণগঞ্জ
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৯:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
ছাত্রদল ও যুবদল নেতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রিয়াদ মোহাম্মদ চৌধুরী সিদ্ধিরগঞ্জে ধর্ষণচেষ্টার অভিযুক্তকে ধরতে গেলে পুলিশের ওপর হামলার চেষ্টা সড়ক দুর্ঘটনায় নিহত যুবদল ও ছাত্রদল নেতার মৃত্যুতে রাজীবের শোক বন্দরে মাদক স্পটে পুলিশের ঝটিকা অভিযান, সুফিকে সাজা আড়াইহাজারে ছিনতাইয়ের শিকার কুয়েত প্রবাসী আড়াইহাজারে চাঁদাবাজি অভিযোগে এসআই ক্লোজড বন্দরে গ্রাম আদালতের সেবা বিষয়ে জনসচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত ট্রাইব্যুনালে জবানবিন্দতে বড় ভাই : অয়ন ওসমানের গুলিতে ভাই শহীদ হন ত্যাজ্যপুত্র করার আইনী বা ধর্মীয় বিধান আছে কি? ফতুল্লায় শিশুকে ধর্ষন চেষ্টা, সোহেল গ্রেপ্তার

জেলা ছাত্রদলের উদ্বোগে খালেদা জিয়াকে কটুক্তির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত-যুগের নারায়ণগঞ্জঃ

নিজস্ব সংবাদদাতা
  • প্রকাশিত: বুধবার, ২৪ মে, ২০২৩
  • ২৪৯ বার পড়া হয়েছে

নিজস্ব সংবাদদাতাঃ বুধবার ২৪ মে দুপুরে নারায়ণগঞ্জের প্রাণকেন্দ্র চাষাঢ়া রেললাইন থেকে শুরু করে চাষাঢ়া গোল চত্বর হয়ে বঙ্গবন্ধু সড়ক প্রদক্ষিন করে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে বিক্ষোভ সমাবেশ শেষ হয়। এসময় মিছিলে কটুক্তির প্রতিবাদে নানা স্লোগান দেন নেতারা।
সংক্ষিপ্ত সমাবেশে নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি নাহিদ হাসান ভূঁইয়া বলেছেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে নিয়ে জাহাঙ্গীর (জেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সম্পাদক) যে কথা বলেছে আমরা তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আপনারা যদি দেশনেত্রী খালেদা জিয়াকে নিয়ে কটূক্তি করেন তাহলে টেনে জিভ ছিড়ে ফেলবো।
তিনি বলেন, আপনারা কথায় কথায় বলে খেলা হবে। আমরা খেলবো। নারায়ণগঞ্জের রাজপথে আমরা আছি। আমরা খেলার জন্য প্রস্তুত। বিএনপির নেত্রী বেগম খালেদা জিয়া আপোষহীন নেত্রী। দেশের জনগণের জন্য তিনি জেল খাটছেন। গণতন্ত্রের মা, আমাদের মাকে নিয়ে জাহাঙ্গীরের মত লোকেরা যখন এসব কথা বলে তখন আমাদের রক্ত টগবগ করে। আমরা আপনাদের মোকাবিলায় প্রস্তুত আছি।
এর আগে সোমবার (২২ মে) নারায়ণগঞ্জ জেলা ও মহানগর আওয়ামীলীগের কার্যালয়ে এক অনুষ্ঠানে খালেদা জিয়াকে গালি দেয়াসহ নানা কটূক্তির অভিযোগ উঠে জাহাঙ্গীরের বিরুদ্ধে। এ বক্তব্যের ভিডিও ভাইরাল হলে বিএনপি নেতারা ক্ষোভ প্রকাশ করেছেন।
বিক্ষোভ সমাবেশে জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জাকারিয়া ভূইয়া, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান দোলন, সরকারি তোলারাম
কলেজ শাখা ছাত্রদলের সভাপতি আতা ই রাব্বি, আড়াইহাজার থানা ছাত্রদলের সভাপতি মাসুম বিল্লাহসহ বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট