1. admin@jugernarayanganj.com : jugernaraya nganj nganj : jugernaraya nganj nganj
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :

বন্দরে সড়ক দুর্ঘটনায় কামতাল ফাঁড়ী এসআইসহ আহত-৪-যুগের নারায়ণগঞ্জঃ

বন্দর প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ২২ মে, ২০২৩
  • ২৩৮ বার পড়া হয়েছে

বন্দর প্রতিনিধিঃ বন্দরে ঢাকা টু চট্রগ্রাম মহাসড়কে ডিউটিরত অবস্থায় বেপরোয়া ট্রাকের ধাক্কায় পুলিশের এসআই ও ৩ পুলিশ কন্সেটেবলসহ ৪ জন গুরুত্বর আহত হয়েছে। আহতরা হলো বন্দরে কামতাল তদন্ত কেন্দ্রর উপ-পরিদর্শক আলী ইসলাম, কন্সেটেবল গাড়ী চালক আশিকুর রহমান, কন্সেটেবল আফিকুল ও অপর কন্সেটেবল আবুল কালাম। গত রোববার (২১ মে) গভীর রাতে বন্দর উপজেলার ঢাকা টু চট্রগ্রাম মহাসড়কে এ দর্ূঘটনাটি ঘটে। স্থানীয়রা আহত ৪ পুলিশকে গুরুত্বর জখম অবস্থায় উদ্ধার করে ঢামেক হাসপাতালে প্রেরণ করেছে। বন্দর থানার অফিসার ইনচার্জ মোঃ আবু বকর সিদ্দিক জানান, গত রোববার রাতে কামতাল তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক আলী ইসলামসহ সঙ্গীয় ফোর্স বন্দর উপজেলার লাঙ্গলবন্ধ হইতে মদনপুর পর্যন্ত পাপা-৪ টহল ডিউটি করার সময় বেপোরায়া ভাবে একটি ট্রাক পিছন দিক থেকে পুলিশের পিকআপ গাড়ীকে আচমকা ধাক্কা দিলে ঘটনাস্থলে পুলিশের গাড়ীটি দুমড়ে মুচড়ে যায়। এ ঘটনায় এসআই আলী ইসলামসহ ৪ পুলিশ মারাত্মক ভাবে আহত হয়। আহতরা ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় ঘাতক ট্রাকটি আটক করা হলেও ট্রাক চালক ও হেলপার প্রান রক্ষার্থে কৌশলে পালিয়ে যায়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট