1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
শান্তিনগর আশ্রয়ন প্রকল্পের জমাকৃত অর্থ আত্মসাতের অভিযোগ-যুগের নারায়ণগঞ্জঃ - যুগের নারায়ণগঞ্জ
বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
বন্দরে আজমেরী ওসমানের ক্যাডার অনিক গ্রেপ্তার ঐক্য ও সংহতির একটি অনন্য উদাহরণ হলো পহেলা বৈশাখ-ডিসি পুলিশের অস্ত্র লুটের ঘটনায় আরও এক দুষ্কৃতিকারী গ্রেপ্তার নারায়ণগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন রূপগঞ্জে অস্ত্রেরমুখে জিম্মি করে দুর্ধর্ষ ডাকাতি, ১১ লাখ টাকার মালামাল লুট ফতুল্লা প্রেস ক্লাবে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন বাংলা নববর্ষের শুভেচ্ছে জানালেন সনাতন পার্টির সভাপতি টনি মল্লিক গুম খুনে গ্রেপ্তার অন্যরা, শোডাউনে ‘মূল আসামি রানা! নারায়ণগঞ্জে কোনো চাঁদাবাজি বা দখলদারিত্ব চলবে না-এড.সাখাওয়াত পরিচ্ছন্ন নগরায়ন জনগনের অধিকার-মামুন মাহমুদ

শান্তিনগর আশ্রয়ন প্রকল্পের জমাকৃত অর্থ আত্মসাতের অভিযোগ-যুগের নারায়ণগঞ্জঃ

বন্দর প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৮ মে, ২০২৩
  • ২১৩ বার পড়া হয়েছে

বন্দর প্রতিনিধিঃ বন্দরে মদনগঞ্জ শান্তিনগর আশ্রয়ন প্রকল্প সমবায় সমিতির সদস্যগনের জমাকৃত অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে উল্লেখিত সমিতির সাধারন সম্পাদক মাহাবুব হাসান ও অর্থ সম্পাদক নসু মিয়ার বিরুদ্ধে। এ ঘটনায় আশ্রয়ন প্রকল্পের সভাপতি আব্দুস সালাম মিয়া বৃহস্পতিবার (১৮মে) দুপুরে অর্থ আত্মসাতকারি উল্লেখিত সাধারন সম্পাদক ও অর্থ সম্পাদককে অভিযুক্ত করে বন্দর উপজেলা নিবার্হী কর্মকতার্র বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছে। অভিযোগে উল্লেখ্য করা হয়, মদনগঞ্জ শান্তিনগর আশ্রয়ন প্রকল্পের সভাপতি মোঃ আব্দুস সালাম ও একই সমিতির সাধারন সম্পাদক মাহাবুব হাসান ও অর্থ সম্পাদক নসু মিয়ার সমন্বয়ে মদনগঞ্জ শান্তিনগর আশ্রয়ন প্রকল্প সমবায় সমিতির সদস্যদের মাসিক চাঁদা ৩ হাজার ৬’শ ৬৫ টাকা সংগ্রহ করি। যা ২০১৮-২০১৯ইং তারিখে অডিট করা হয়েছে। কিন্তু অতি দুঃখের বিষয় সমিতির সাধারন সম্পাদক মাহাবুব হাসান ও অর্থ সম্পাদক নসু মিয়া সমিতির সদস্যদের কাছ থেকে উত্তেলনকৃত ৩৬৬৫ টাকা সোনালী ব্যাংক মদনগঞ্জ শাখার হিসাব নং-৩৪০৫০১৬৪ তে না রেখে উক্ত টাকা আত্মসাত করে। মাসিক চাঁদা ব্যাংকে জমা না করায় সমিতির সদস্যরা ক্ষিপ্ত হয়ে সমিতির সকল কার্যক্রম স্থগিত করেছে। সমিতির সদস্যদের জমাকৃত টাকা ফেরৎ পাওয়াসহ অর্থ আত্মসাতকারিদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহনের জন্য বন্দর উপজেলা পরিষদের নিবার্হী কর্মকতার্ বি.এম. কুদরত এ খুদা জরুরী হস্তক্ষেপ কামনা করেছে ভ্থক্তভোগী আশ্রয়ন প্রকল্পবাসী।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট