1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৪৩ তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে জেলা আওয়ামী লীগের আলোচনা সভা অনুষ্ঠিত-যুগের নারায়ণগঞ্জঃ - যুগের নারায়ণগঞ্জ
বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৭:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বন্দরে আজমেরী ওসমানের ক্যাডার অনিক গ্রেপ্তার ঐক্য ও সংহতির একটি অনন্য উদাহরণ হলো পহেলা বৈশাখ-ডিসি পুলিশের অস্ত্র লুটের ঘটনায় আরও এক দুষ্কৃতিকারী গ্রেপ্তার নারায়ণগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন রূপগঞ্জে অস্ত্রেরমুখে জিম্মি করে দুর্ধর্ষ ডাকাতি, ১১ লাখ টাকার মালামাল লুট ফতুল্লা প্রেস ক্লাবে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন বাংলা নববর্ষের শুভেচ্ছে জানালেন সনাতন পার্টির সভাপতি টনি মল্লিক গুম খুনে গ্রেপ্তার অন্যরা, শোডাউনে ‘মূল আসামি রানা! নারায়ণগঞ্জে কোনো চাঁদাবাজি বা দখলদারিত্ব চলবে না-এড.সাখাওয়াত পরিচ্ছন্ন নগরায়ন জনগনের অধিকার-মামুন মাহমুদ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৪৩ তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে জেলা আওয়ামী লীগের আলোচনা সভা অনুষ্ঠিত-যুগের নারায়ণগঞ্জঃ

নিজস্ব সংবাদদাতা
  • প্রকাশিত: বুধবার, ১৭ মে, ২০২৩
  • ২৩৫ বার পড়া হয়েছে

নিজস্ব সংবাদদাতাঃ বুধবার ( ১৭ মে) সকালে দুই নং রেল গেইটস্থ নারায়ণগঞ্জ জেলা ও মহানগর আওয়ামী লীগের কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৪৩তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে জেলা আওয়ামী লীগের আলোচনা সভা অনুষ্ঠিত হয়
নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিভিন্ন উন্নয়ন সাধারণ মানুষের সামনে তুলে ধরতে হবে। সামনে নির্বাচন। আমাদের কাজগুলো জনগণের মাঝে তুলে ধরতে হবে। যেন জনগণ আমাদের ভোট দেয়। জনগণের ভোটের মাধ্যমেই আমাদের নেত্রীকে আবারও আমরা প্রধানমন্ত্রী বানাতে চাই।
হাই আরও বলেন, নেত্রী বলেছেন জঙ্গি ও সন্ত্রাসের সাথে আপোষ করবো না৷ মাদকমুক্ত সমাজ গড়বো, সকলের উচিত হবে আমাদের এ বিষয়গুলা নিয়ে কাজ করা। মাতারবাড়ি, পায়রার মত বিশাল বিশাল প্রজেক্ট হচ্ছে। এগুলো জাতির পিতার কন্যা শেখ হাসিনার নেতৃত্বে হচ্ছে। নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই এর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মিজানুর রহমান বাচ্চু, বীর মুক্তিযোদ্ধা খবীর উদ্দিন, আদিনাথ বসু, সানাউল্লাহ, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, সংরক্ষিত মহিলা আসেন সাবেক সংসদ সদস্য এড. হোসনে আরা বাবলী, সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক ইন্জিনিয়ার শেখ সাইফুল ইসলাম, মহিলা বিষয়ক সম্পাদিকা মরিয়ম কল্পনা সহ প্রমুখ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট