1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
র‌্যাব-১১, পৃথক অভিযানে কুমিল্লার চৌদ্দগ্রাম ও কোতয়ালী মডেল থানা এলাকা থেকে ৩৩ কেজি গাঁজা’সহ ২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার-য়ুগের নারায়ণগঞ্জঃ - যুগের নারায়ণগঞ্জ
রবিবার, ২৪ মে ২০২৬, ১২:১৭ অপরাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে পরিত্যক্ত প্লাস্টিকের গোডাউন থেকে যুবকের মরদেহ উদ্ধার আড়াইহাজারে বিএনপি নেতা হত্যা: ‘মামলা বাণিজ্যে’ বিচার প্রক্রিয়া জিম্মি, ক্ষোভে ফুঁসছে জনপদ ফতুল্লায় শিক্ষিকাকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাদরাসার প্রধান শিক্ষক কারাগারে সোনারগাঁয়ে নাশকতার মামলায় আ.লীগের ৪৮ আসামি, গ্রেপ্তার ৫ নারী সহকর্মীদের নর্তকী বলে আখ্যা দিলেন টিপু! সর্বত্র সমালোচনা নারায়ণগঞ্জে ‘জলবায়ু সহিষ্ণু ক্যাম্পাস উদ্যোগে শিক্ষাপ্রতিষ্ঠানে আধুনিক স্বাস্থ্য উপকরণ বিতরণ নারায়ণগঞ্জে পৃথক অভিযানে ১১৯ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ নারায়ণগঞ্জে আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার র‍্যাবের অভিযান: রাসেল পার্ক থেকে অনলাইন জুয়ার এজেন্টসহ গ্রেপ্তার ৫ শিশু ধর্ষন: ফতুল্লায় ভোক্তভোগী পরিবারকে ন্যায় বিচারের আশ্বাস দিলেন ডিসি-এসপি

র‌্যাব-১১, পৃথক অভিযানে কুমিল্লার চৌদ্দগ্রাম ও কোতয়ালী মডেল থানা এলাকা থেকে ৩৩ কেজি গাঁজা’সহ ২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার-য়ুগের নারায়ণগঞ্জঃ

নিজস্ব সংবাদদাতা
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৬ মে, ২০২৩
  • ৩১২ বার পড়া হয়েছে

নিজস্ব সংবাদদাতাঃ বাংলাদেশ আমার অহংকার এই স্লোগান নিয়ে র‌্যাব প্রতিষ্ঠালগ্ন থেকেই সন্ত্রাসী, চাঁদাবাজ, জঙ্গি দমন, অবৈধ অস্ত্র, মাদক উদ্ধার, চাঞ্চল্যকর হত্যা এবং বিভিন্ন আলোচিত অপরাধীদের গ্রেফতারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। গোয়েন্দা নজরদারী ও আভিযানিক কার্যক্রমের ধারাবাহিকতায় অপরাধীদের দ্রুততম সময়ে গ্রেফতারের মাধ্যমে র‌্যাব ইতোমধ্যেই জনগণের আস্থা অর্জনে সক্ষম হয়েছে। নিয়মিত টহলের অংশ হিসাবে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল অদ্য ১৬ মে ২০২৩ইং তারিখ রাত ০১.৩০ ঘটিকায় কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানাধীন জামপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ১৯ কেজি গাঁজা’সহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হলোঃ কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার কড়ইবন গ্রামের মোঃ ইউনুস মিয়া এর ছেলে মোঃ শাহ জালাল (২২)।
পৃথক অন্য আরেকটি অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল অদ্য ১৬ মে ২০২৩ইং তারিখ সকালে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন গাজীপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ১৪ কেজি গাঁজা’সহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হলোঃ কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন বারপাড়া গ্রামের মৃত অহিদ মিয়া এর ছেলে মোঃ শহীদউল্লাহ (৪৮)।
প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদ্বয় প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা উভয়েই দীর্ঘদিন যাবৎ কুমিল্লা’সহ দেশের বিভিন্ন স্থানে অবৈধ গাঁজা’সহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় এবং সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে। উক্ত বিষয়ে গ্রেফতারকৃত আসামী মোঃ শাহ জালাল (২২) এর বিরুদ্ধে কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানায় এবং মোঃ শহীদউল্লাহ (৪৮) এর রিরুদ্ধে একই জেলার কোতয়ালী মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মাদকের মতো সামাজিক ব্যাধির রিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট