1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
দিনাজপুরে ৪ কোচিং সেন্টারে ২ লক্ষ ৬১ হাজার টাকা জরিমানা-যুগের নারায়ণগঞ্জঃ - যুগের নারায়ণগঞ্জ
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
বিএনপিকে উদ্দেশ্যে করে রাব্বি: চাঁদাবাজি বন্ধ করেন অণ্যথায়…. সোনারগাঁয়ে অবৈধ ভোজ্যতেল কারখানায় অভিযান, জরিমানা ২ লাখ সিদ্ধিরগঞ্জে ধর্ষণ মামলায় চারজনের যাবজ্জীবন ফতুল্লার রেডিকেল ডিজাইন বন্ধের প্রতিবাদে শ্রমিকদের বিক্ষোভ সোনারগাঁ স্বাস্থ্য কমপ্লেক্সকে অত্যাধুনিক মডেল হাসপাতালে পরিণত করা হবে-এমপি মান্নান সোনারগাঁয়ে আন্ডারপাস নির্মাণের দাবিতে মানববন্ধন সোনারগাঁওয়ে লাইসেন্স বিহীন হাসপাতালে অভিযান, গ্রেফতার ১ ঝুট ব্যবসাকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, ৩ জন আহত সকল ধর্ম-বর্ণের মানুষের অংশগ্রহণে বৈশাখ উদযাপনের আহ্বান ডিসির শহরের যানজট ও হকার সমস্যা সমাধান বৈঠকে সিদ্ধান্ত: ১৩ এপ্রিল থেকে উচ্ছেদ অভিযান

দিনাজপুরে ৪ কোচিং সেন্টারে ২ লক্ষ ৬১ হাজার টাকা জরিমানা-যুগের নারায়ণগঞ্জঃ

মোঃ জাহিদ হোসেন
  • প্রকাশিত: সোমবার, ১৫ মে, ২০২৩
  • ৩১০ বার পড়া হয়েছে

মোঃ জাহিদ হোসেন দিনাজপুর প্রতিনিধিঃ এসএসসি ও সমমানের পরীক্ষা চলাকালীন সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে দিনাজপুরে চলছিল কোচিং সেন্টার । এমন গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সকালে শহরের বিভিন্ন স্থানে অভিযান চালায় উপজেলা প্রশাসন।
এসময় সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সাথী দাস ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে চারটি কোচিং সেন্টারে জড়িত ৭ জন পরিচালককে বিভিন্ন ধারায় মোট ২ লাখ ৬১ হাজার টাকা অর্থদন্ডের পাশাপাশি এসএসসি পরীক্ষা শেষ নেওয়া পর্যন্ত কোচিং সেন্টার গুলো বন্ধ করে দেওয়া হয় ।
জরিমানাকৃত প্রতিষ্ঠানগুলো হলো, রাফসান ম্যাথ এন্ড ফিজিক্স কোচিং সেন্টারকে ১হাজার টাকা, সবুজ প্রাইভেট কোচিং সেন্টার কে ৫০ হাজার টাকা, আমিরুল ম্যাথ কেয়ার কোচিং সেন্টার কে ৫০ হাজার টাকা, জয় প্রাইভেটকে ১ লক্ষ ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার মো: রমিজ আলম, কোতোয়ালি থানার ওসি তানভীরুল ইসলাম প্রমুখ ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট