1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জবাসীর সমস্যা সমাধানের জন্য প্রতিমন্ত্রীর সুদৃষ্টি কামনা করলেন সাখাওয়াত বৈরি আন্তর্জাতিক পরিস্থিতিতে সামনে নতুন চ্যালেঞ্জ: পরিকল্পনা প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর ইফতার মাহফিলে মনির কাসেমী মহানগরী জামায়াতের ইফতার ও দোয়া মাহফিলে রাজনৈতিক নেতৃবৃন্দের মিলন মেলা ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের ইফতার ও দোয়া অনুষ্ঠিত কোতালেরবাগে মাদক ব্যবসায় বাধা দেয়ায় ব্যবসায়ীকে কুপিয়ে আহত ফতুল্লা থেকে পরিত্যক্ত অবস্থায় শুটারগান উদ্ধার ফতুল্লায় মাদক নিয়ে দ্বন্দ্বে যুবককে কুপিয়ে হত্যা ফতুল্লায় জুয়ার বোর্ডে অভিযান, নগদ টাকাসহ ১১ জুয়াড়ি গ্রেপ্তার ফতুল্লায় কিশোরীকে ধর্ষন চেষ্টা, লম্পট সোহেল গ্রেপ্তার

আদালতের নির্দেশে বন্দর থানায় জাপা নেতা সুমন প্রধানের বিরুদ্ধে চাঁদাবাজি মামলা দায়ের-যুগের নারায়ণগঞ্জঃ

বন্দর প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ১৫ মে, ২০২৩
  • ২৭৪ বার পড়া হয়েছে

বন্দর প্রতিনিধি:বন্দরে ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে জমির ওয়ারিশগনকে পিটিয়ে নগদ ১০ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনায় বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ৬নং আমলী আদালতের নির্দেশে থানায় মামলা দায়ের হয়েছে। গত রোববার (১৪ মে) ভূক্তভোগী ওয়ারিশ মোস্তাক আহম্মেদ ভূলু বাদী হয়ে কলাগাছিয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ড জাতীয় পার্টির সভাপতি হাজী সুমন প্রধানসহ আরো ৩/৪ জনকে অজ্ঞাত নামা আসামী করে বন্দর থানায় এ মামলা দায়ের করেন। এর আগে গত ৩০ এপ্রিল দুপুর আড়াইটায় বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের তরতরিয়া মৌজা এলাকায় ওই চাঁদাদাবি ঘটনাটি ঘটে। যার মামলা নং- ৩২(৫)২৩ ধারা- ৩২৩/৩৭৯/ ৩৮৫/ ৫০৬ পেনাল কোড-১৮৬০। মামলার এজাহার সূত্রে জানা গেছে, বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ঘারমোড়া সরদার বাড়ি এলাকার মৃত শফি উদ্দিন সরদারের ছেলে মোস্তাক আহাম্মেদ ভুলু ও তার অন্যান্য ওয়ারিশগন তরতরিয়া মৌজার আর.এস.২২৪ দাগে ৪৫ শতাংশ সম্পত্তি মালিক ও দখলদার নিয়ত হইয়া নিজেদের নামে আর.এস. মোতাবেকনামজারী জমাভাগ করাইয়া সরকারকেখাজনাদি পরিশোধ করে শান্তিপূর্ন ভাবে ভোগ দখল করে আসছে। বর্তমানে উক্ত সম্পত্তি ভরাট করার জন্য ওয়ারিশ মোস্তাক আহাম্মেদ ভুলু ভেকু লাগিয়ে চারদিকে পাড় বাধিয়া মাটি ভরাটের কাজ শুরু করে। এ ঘটনায় গত ৩০ এপ্রিল দুপুর ২টা ৩০ মিনিটে একই ইউনিয়নের ৭নং ওয়ার্ডের বুরুন্দী এলাকার মোস্তফা মিয়ার ছেলে ৭নং ওয়ার্ড জাতীয় পার্টির সভাপতিপ হাজী সুমন প্রধানসহ অজ্ঞাত নামা ৩/৪ জন সন্ত্রাসী উল্লেখিত সম্পত্তি ওয়ারিশ মোস্তাক আহাম্মেদ ভুলু নিকট ১০ লাখ টাকা চাঁদা দাবি করে। ওই মোস্তাক আহাম্মেদ চাঁদা দিতে অপরগতা প্রকাশ করলে ওই সময় উল্লেখিত চাঁদাবাজ হাজী সুমন প্রধানসহ অজ্ঞাত নামা ৩/৪ জন চাঁদাবাজ ক্ষিপ্ত হয়ে মোস্তাক আহাম্মেদ ভুলকে বেদম ভাবে পিটিয়ে নগদ ১০ হাজার টাকা ছিনিয়ে নেয়। এ ঘটনায় উল্লেখিত ওয়ারিশ মোস্তাক আহাম্মেদ ভুলু বন্দর থানায় মামলা করতে গেলে বন্দর থানা পুলিশ থানায় মামলা না নিয়ে ভূক্তভোগীকে আদালতে মামলা করার পরামর্শ দেয়। পরে বিজ্ঞ আদালতে নির্দেশে গত রোববার জাপানেতা হাজী সুমন প্রধানের বিরুদ্ধে বন্দর থানায় এ মামলা দায়ের করা হয় ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট