1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বন্দরে সাঁজাপ্রাপ্ত নারী আসামীসহ বিভিন্ন ওয়ারেন্টে গ্রেফতার ৬-যুগের নারায়ণগঞ্জঃ - যুগের নারায়ণগঞ্জ
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
নিবন্ধন প্রক্রিয়ায় দেশ এডিশন, শিগগিরই আনুষ্ঠানিক কার্যক্রম সম্প্রসারণ সংখ্যালঘুদের উপর নির্যাতন বন্ধের দাবিতে (বিএসপি)র মানববন্ধন ফতুল্লায় অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ রূপগঞ্জে মাদক কারবারীর আত্মসমর্পণ: সংশোধন হওয়ার স্বত্ত্বে মুক্ত উজির আলী স্কুলে ইফতারে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা ঈদের আগে শ্রমিকদের পাওনা পরিশোধের দাবিতে বিক্ষোভ সৃষ্ট জলাবদ্ধতা নিষ্কাশনে প্রশংসায় ভাসছেন তরুন সমাজ সেবক রিমন তালুকদার উন্নত বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে-এমপি আল আমিন ইরানে হামলা: প্রতিবাদে সিদ্ধিরগঞ্জে মানববন্ধন ফতুল্লায় তাঁতীদল নেতার কান্ড: ৩ লাখ টাকায় শিশু মৃত্যুর ঘটনাকে ধামাচাপার চেষ্টা

বন্দরে সাঁজাপ্রাপ্ত নারী আসামীসহ বিভিন্ন ওয়ারেন্টে গ্রেফতার ৬-যুগের নারায়ণগঞ্জঃ

বন্দর প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১১ মে, ২০২৩
  • ৩৩৭ বার পড়া হয়েছে

বন্দর প্রতিনিধি : বন্দরে ওয়ারেন্ট তামিল অভিযান চালিয়ে সাঁজাপ্রাপ্ত নারী আসামীসহ বিভিন্ন ওয়ারেন্টে ৬ পলাতক আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতদের বৃহস্পতিবার (১১ মে) দুপুরে উল্লেখিত ওয়ারেন্টে আদালতে প্রেরণ করেছে পুলিশ। এর আগে গত বুধবার (১০ মে) রাতে বন্দর থানার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে এদেরকে গ্রেপ্তার করা হয়। থানা সূত্রে জানা গেছে কামতাল তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক আল ইসলামসহ সঙ্গীয় ফোর্স বন্দর উপজেলার মদনপুরস্থ কেওঢালা এলাকায় অভিযান চালিয়ে অর্থঋৃন মামলার ১ বছরের সাঁজাপ্রাপ্ত আসামী হোসনে আরা বেগম (৪০)কে গ্রেপ্তার করতে সক্ষম হয়। এ ছাড়াও বন্দর থানা পুলিশ থানার সোনাকান্দা নামাপাড়া এলাকায় অভিযান চালিয়ে উক্ত এলাকার মৃত মোহাম্মদ আলী মিয়ার ছেলে মাদক মামলার ওয়ারেন্টভূক্ত আসামী আলমগীর ওরফে টেপা (৪৩) মনারবাড়ী এলাকার হোসেন টাইগারের ছেলে জিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামী আলী নূর (৩৬) বন্দর রুপালী জন্ডিস গলি এলাকার রশিদ মাষ্টারের ছেলে সিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামী হারুন অর রশিদ (৪২) দড়ি-সোনাকান্দা এলাকার সিদ্দিক মিয়ার ছেলে ঢাকা বিমান বন্দর থানা ও বন্দর থানার পৃথক দুইটি মামলার ওয়ারেন্টভূক্ত আসামী শাকিল (২৬) ও বন্দর স্বল্পের চক এলাকার জহিরুল ইসলামের ছেলে সিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামী তানভির আহাম্মেদ শাকিব (২৪)কে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট