1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বন্দরে বড় ভাইয়ের পৈত্রিক সম্পত্তী ছোট ভাই দখলের চেষ্টা-যুগের নারায়ণগঞ্জঃ - যুগের নারায়ণগঞ্জ
বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বন্দরে আজমেরী ওসমানের ক্যাডার অনিক গ্রেপ্তার ঐক্য ও সংহতির একটি অনন্য উদাহরণ হলো পহেলা বৈশাখ-ডিসি পুলিশের অস্ত্র লুটের ঘটনায় আরও এক দুষ্কৃতিকারী গ্রেপ্তার নারায়ণগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন রূপগঞ্জে অস্ত্রেরমুখে জিম্মি করে দুর্ধর্ষ ডাকাতি, ১১ লাখ টাকার মালামাল লুট ফতুল্লা প্রেস ক্লাবে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন বাংলা নববর্ষের শুভেচ্ছে জানালেন সনাতন পার্টির সভাপতি টনি মল্লিক গুম খুনে গ্রেপ্তার অন্যরা, শোডাউনে ‘মূল আসামি রানা! নারায়ণগঞ্জে কোনো চাঁদাবাজি বা দখলদারিত্ব চলবে না-এড.সাখাওয়াত পরিচ্ছন্ন নগরায়ন জনগনের অধিকার-মামুন মাহমুদ

বন্দরে বড় ভাইয়ের পৈত্রিক সম্পত্তী ছোট ভাই দখলের চেষ্টা-যুগের নারায়ণগঞ্জঃ

বন্দর প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১১ মে, ২০২৩
  • ২৯৮ বার পড়া হয়েছে

বন্দর প্রতিনিধি: বন্দরে নিরিহ বড় ভাইয়ের পৈত্রিক সম্পত্তী জোর পূর্বক ভাবে দখল করে পাঁকা স্থাপনা তৈরির অভিযোগ পাওয়া গেছে ভূমিদৎসু ছোট ভাই আবু তালেবসহ তার সন্ত্রাসী পুত্রদের বিরুদ্ধে। এ ঘটনায় ভূক্তভোগী আব্দুল মোতালেব মিয়ার ছেলে শাহিন মিয়া বাদী হয়ে বৃহস্পতিবার (১১ মে) দুপুরে ভূমিদৎসু চাচা আবু তালেব ও তার ৩ সন্ত্রাসী ছেলে ফারুক, মুরাদ ও জনিকে আসামী করে বন্দর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে।এ ব্যাপারে অভিযোগের বাদী শাহিন মিয়া জানান, বন্দর থানার ২০ নং ওয়ার্ডের দড়ি-সোনাকান্দা এলাকার মৃত আব্দুল আজিজ মিয়ার ছেলে আমার পিতা আব্দুল মোতালেব মিয়া দীর্ঘ দিন ধরে পৈত্রিক সম্পত্তী প্রাপ্ত হয়ে ভোগ দখলে নিয়োজিত রয়েছে। ওয়ারিশ সম্পত্তী নিয়ে বিবাদী ভূমিদৎসু চাচা আবু তালেবসহ তার সন্ত্রাসী ৩ ছেলের সাথে আমাদের পূর্ব বিরোধ চলছিল। জায়গা সংক্রান্ত বিরোধের জের ধরে বৃহস্পতিবার সকাল ৯টায় ভূমিদৎসু চাচা আবু তালেব ও তিন সন্ত্রাসী ছেলে ফারুক, মুরাদ ও জনি আমার পৈত্রিক সম্পত্তীতে অনাধিকার ভাবে প্রেবেশ করে পাঁকা স্থপনা নিমার্নের পাঁয়তারা করে। ওই সময় আমি ও আমার পিতা পাঁকাস্থাপনা নিমার্ন করতে বাধা প্রদান করলে ওই সময় ভূমিদৎসু পরিবার আমাকে ও আমার বাবার সাথে মারখুমি আচরন করে হত্যা হুমকি প্রদান করে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করলে অভিযোগ পেয়ে বন্দর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট