1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
শীতলক্ষ্যায় ভ্রাম্যমান আদালতের অভিযানে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ-যুগের নারায়ণগঞ্জঃ - যুগের নারায়ণগঞ্জ
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদ্রাসা থেকে ফেরার পথে গুলিবিদ্ধ শিশুটি হাসপাতালে বাঁচার জন্য লড়ছে ফতুল্লায় বেপরোয়া বরিশাইল্যা শহিদ, এবার পিটিয়ে দ্বিখন্ডিত করলো হাতের আঙ্গুল! ফতুল্লায় ঝুট ব্যবসার দখলকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ২ বিএনপিকে উদ্দেশ্যে করে রাব্বি: চাঁদাবাজি বন্ধ করেন অণ্যথায়…. সোনারগাঁয়ে অবৈধ ভোজ্যতেল কারখানায় অভিযান, জরিমানা ২ লাখ সিদ্ধিরগঞ্জে ধর্ষণ মামলায় চারজনের যাবজ্জীবন ফতুল্লার রেডিকেল ডিজাইন বন্ধের প্রতিবাদে শ্রমিকদের বিক্ষোভ সোনারগাঁ স্বাস্থ্য কমপ্লেক্সকে অত্যাধুনিক মডেল হাসপাতালে পরিণত করা হবে-এমপি মান্নান সোনারগাঁয়ে আন্ডারপাস নির্মাণের দাবিতে মানববন্ধন সোনারগাঁওয়ে লাইসেন্স বিহীন হাসপাতালে অভিযান, গ্রেফতার ১

শীতলক্ষ্যায় ভ্রাম্যমান আদালতের অভিযানে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ-যুগের নারায়ণগঞ্জঃ

বন্দর প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ৯ মে, ২০২৩
  • ৩৯৬ বার পড়া হয়েছে

বন্দর প্রতিনিধিঃ শীতলক্ষ্যা নদীর পূর্ব তীরে বন্দরের রূপালী, আমিন ও ময়মনসিংহপট্টি এলাকায় শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জ নদী বন্দর কর্তৃপক্ষ। ওই সময় নদীর তীর বালু দিয়ে ভরাট করে অবৈধভাবে বালুর ব্যবসা পরিচালনা করায় দুই ড্রেজার ব্যবসায়ীকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়। মঙ্গলবার ৯ মে বিআইডব্লিউটিএ’র নির্বাহী ম্যাজিষ্ট্রেট হাসান মারুফের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। এসময় উপস্থিত ছিলেন বিআইডব্লিউটিএ’র নারায়ণগঞ্জ নদী বন্দরের যুগ্ম-পরিচালক মোঃ শহীদুল্লাহ, উপ পরিচালক মোঃ ইসমাইল হোসেন, সহকারী পরিচালক নাহিদ হোসেন সহ অন্যান্য কর্মকর্তারা। এসময় একটি এক্সাভেটর (ভেকু) দিয়ে অনুমোদনহীন কয়েকটি ডকইয়ার্ডসহ শতাধিক অবৈধ ব্যবসায়িক প্রতিষ্ঠান, সেমিপাকা ঘর, টং ঘর, ড্রেজারের পাইপ ভেঙ্গে গুড়িয়ে দেয়া হয়। অভিযানকালে শেফা ডকইয়ার্ড, খান ডকইয়ার্ড, আবুল হোসেন ডকইয়ার্ড, খন্দকার ডকইয়ার্ডসহ কয়েকটি ডকইয়ার্ডের অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। অভিযানকালে বিপুলসংখ্যক পুলিশ, নৌপুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন। নির্বাহী ম্যাজিষ্ট্রেট হাসান মারুফ জানান, হাইকোর্টের নির্দেশ অনুযায়ী শীতলক্ষ্যার উভয় তীরে উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। মঙ্গলবার শীতলক্ষ্যা নদীর পূর্ব তীরে বন্দরের রূপালী, আমিন ও ময়মনসিংহপট্টি এলাকায় শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এসময় নদীর তীর বালু দিয়ে ভরাট করে অবৈধভাবে বালুর ব্যবসা পরিচালনা করায় দুই ড্রেজার ব্যবসায়ীকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়। এদের মধ্যে মোসলেহ উদ্দিনকে ৫০ হাজার টাকা ও আনোয়ার হোসেনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। আমাদের অভিযান চলমান থাকবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট