1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বন্দরে ভূয়া কাবিনে যুবতীকে ধর্ষণ, কাজী সহ গ্রেপ্তার-৩-যুগের নারায়ণগঞ্জঃ - যুগের নারায়ণগঞ্জ
রবিবার, ২৪ মে ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে পরিত্যক্ত প্লাস্টিকের গোডাউন থেকে যুবকের মরদেহ উদ্ধার আড়াইহাজারে বিএনপি নেতা হত্যা: ‘মামলা বাণিজ্যে’ বিচার প্রক্রিয়া জিম্মি, ক্ষোভে ফুঁসছে জনপদ ফতুল্লায় শিক্ষিকাকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাদরাসার প্রধান শিক্ষক কারাগারে সোনারগাঁয়ে নাশকতার মামলায় আ.লীগের ৪৮ আসামি, গ্রেপ্তার ৫ নারী সহকর্মীদের নর্তকী বলে আখ্যা দিলেন টিপু! সর্বত্র সমালোচনা নারায়ণগঞ্জে ‘জলবায়ু সহিষ্ণু ক্যাম্পাস উদ্যোগে শিক্ষাপ্রতিষ্ঠানে আধুনিক স্বাস্থ্য উপকরণ বিতরণ নারায়ণগঞ্জে পৃথক অভিযানে ১১৯ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ নারায়ণগঞ্জে আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার র‍্যাবের অভিযান: রাসেল পার্ক থেকে অনলাইন জুয়ার এজেন্টসহ গ্রেপ্তার ৫ শিশু ধর্ষন: ফতুল্লায় ভোক্তভোগী পরিবারকে ন্যায় বিচারের আশ্বাস দিলেন ডিসি-এসপি

বন্দরে ভূয়া কাবিনে যুবতীকে ধর্ষণ, কাজী সহ গ্রেপ্তার-৩-যুগের নারায়ণগঞ্জঃ

বন্দর প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ৯ মে, ২০২৩
  • ২৪৩ বার পড়া হয়েছে

বন্দর(নারায়ণগঞ্জ) প্রতিনিধি: বন্দরে বিয়ের প্রলোভনে ভূয়া কাবিনে এক যুবতীকে ধর্ষণের অভিযোগে কাজী সহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাতে বালিগাঁও এলাকায় পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত হলেন, ধর্ষক শাহ আলম(৩২), সহযোগী নুরে আলম(৩৪) ও কাজী নাসিরউদ্দিন(৪০)।
মামলার বিবরণে জানাগেছে, বরগুনা সদর থানার হরিন্দ্রাবাড়িয়া গ্রামের ওয়াব খানের মেয়ে লাভনী আক্তার(২৪) বন্দরের কেওঢালা এলাকায় অলেম্পিক বিস্কুট ফ্যাক্টরী সংলগ্ন এক বাড়িতে ভাড়া থেকে দেওয়ানবাগ এলাকায় অবস্থিত ইউনাইটেড গার্মেন্টে চাকরি করে। এ সুবাধে সহকর্মী বন্দরের বালিগাঁও গ্রামের আব্দুল আউয়াল মিয়ার ছেলে শাহ আলমের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। প্রেমের সম্পর্কে এক পর্যায়ে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিক বার ধর্ষণ করে। তার পর থেকে প্রেমিকা লাভলী আক্তার প্রেমিক শাহ আলমকে বিয়ের জন্য চাপ সৃষ্টি করে আসছিলো। শাহ আলম স্থানীয় মুছাপুর ইউনিয়ন নিকহ রেজিস্ট্রার কাজী, স্থানীয় মালিবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক নাসিরউদ্দিনের মাধ্যমে একটি ভূয়া কাবিনে বিবাহ সম্পন্ন করেন। কাজীর ভূয়া কাবিন ও বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগ এনে ধর্ষীতা নিজে বাদী হয়ে ধর্ষক শাহ আলম, কাজী নাসিরউদ্দিন, ধর্ষণের সহয়তায় আউয়াল, আলম নুরে আলম ৩ সহযোগী সহ ৫ জনকে আসামি করে নারায়ণগঞ্জ নারী ও শিশু নির্যাতন আদালতে একটি মামলা দায়ের করেন। আদালতের নির্দেশে গত ৪ এপ্রিল রাতে বন্দর থানায় মামলাটি রুজু করা হয়। এ মামলায় সোমবার রাতে বালিগাঁও এলাকায় অভিযান চালিয়ে ধর্ষক শাহ আলম ও কাজী নাসিরউদ্দিন, সহযোগী নুরেআলমকে গ্রেপ্তার করা হয়েছে।গ্রেপ্তারকৃত আসামিদের গতকাল মঙ্গলবাল বিকালে আদালতে সোপর্দ করেছে পুলিশ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট