1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
ফতুল্লায় ভিপি রাজিব হত্যা মামলার আসামিদের মহড়া এলাকায় আতংক-যুগের নারায়ণগঞ্জঃ - যুগের নারায়ণগঞ্জ
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ছাত্রদল ও যুবদল নেতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রিয়াদ মোহাম্মদ চৌধুরী সিদ্ধিরগঞ্জে ধর্ষণচেষ্টার অভিযুক্তকে ধরতে গেলে পুলিশের ওপর হামলার চেষ্টা সড়ক দুর্ঘটনায় নিহত যুবদল ও ছাত্রদল নেতার মৃত্যুতে রাজীবের শোক বন্দরে মাদক স্পটে পুলিশের ঝটিকা অভিযান, সুফিকে সাজা আড়াইহাজারে ছিনতাইয়ের শিকার কুয়েত প্রবাসী আড়াইহাজারে চাঁদাবাজি অভিযোগে এসআই ক্লোজড বন্দরে গ্রাম আদালতের সেবা বিষয়ে জনসচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত ট্রাইব্যুনালে জবানবিন্দতে বড় ভাই : অয়ন ওসমানের গুলিতে ভাই শহীদ হন ত্যাজ্যপুত্র করার আইনী বা ধর্মীয় বিধান আছে কি? ফতুল্লায় শিশুকে ধর্ষন চেষ্টা, সোহেল গ্রেপ্তার

ফতুল্লায় ভিপি রাজিব হত্যা মামলার আসামিদের মহড়া এলাকায় আতংক-যুগের নারায়ণগঞ্জঃ

ফতুল্লা প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ৯ মে, ২০২৩
  • ২৪২ বার পড়া হয়েছে

ফতুল্লা প্রতিনিধিঃ ফতুল্লার কুতুবপুরের ভিপি রাজিব হত্যা মামলার আসামিদের বিরুদ্ধে এলাকায় সশস্ত্র মহড়া দেয়ার অভিযোগ উঠেছে। রোববার দুপুরে মহড়া দেওয়ার একটি ভিডিও সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হলে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পরে। এলাকাবাসীর দাবি,এসব সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া না হলে যে কোন অপ্রীতিকর ঘটনা ঘটাতে পারে।
এলাকাবাসী জানায় রোববার দুপুরে পাগলা জেলে পাড়া, বৌবাজার এলাকার সন্ত্রাসী সঞ্জিদ,মিঠুন, আলামিন,রাব্বি,কাওসার,ইয়াসিন,মিলন,আমিরসহ প্রায় অর্ধশতাধিক যুবক সশস্ত্র মহড়া দিয়েছে। কুতুবপুরের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে। এরা সবাই ভিপি রাজিব হত্যা মামলার আসামি এবং সহযোগী।
এদিকে,সন্ত্রাসীদের সশস্ত্র মহড়ার একটি ভিডিও সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পরেছে। যেকোন সময় এসব সন্ত্রাসীরা এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি ঘোলাটে করতে পারে এমন আশঙ্কা এলাকাবাসীর।
উল্লেখ্য, ২০২০ সালের ২০ এপ্রিল বিকেলে পাগলা বৌবাজার এলাকার ভিপি রাজিবকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করে মিঠুন বাহিনী।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট