1. admin@jugernarayanganj.com : jugernaraya nganj nganj : jugernaraya nganj nganj
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১১:১৪ অপরাহ্ন

ফতুল্লায় অপহরনের এক ঘন্টার মধ্যে সন্ত্রাসীদের কবল থেকে অপহৃত কে উদ্বার-যুগের নারায়ণগঞ্জঃ

ফতুল্লা প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ৬ মে, ২০২৩
  • ১৮৭ বার পড়া হয়েছে

ফতুল্লা প্রতিনিধিঃ ফতুল্লার কোতালেরাগ থেকে আরিফ (২৪) নামের এক যুবক কে অপহরণ করে স্থানীয় সন্ত্রাসীরা। অপহরনের এক ঘন্টা ব্যবধানে পুলিশি তৎপরতায় সন্ত্রাসীদের কবল থেকে মুক্তি পায় অপহৃত যুবক আরিফ।
অপহরণের ঘটনার সাথে জড়িত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাত ১১ টায় ফতুল্লা মডেল থানার কোতালের বাগ বউ বাজার এলাকায়।
এ ঘটনায় অপহৃত যুবক আরিফের বোন মোসাম্মৎ জহুরা বাদী হয়ে স্থানীয় সন্ত্রাসী শাওন, মোল্লা রাকিব, উজ্জল সহ অজ্ঞাতনামা আরো ৫-৬ জন কে আসামি করে ফতুল্লা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
বাদীর লিখিত অভিযোগে জানা যায়, সোমবার (৩০ এপ্রিল) রাত দশটার দিকে ফতুল্লা রেল লাইন এলাকায় ছিনতাইকারীরা দুই ডাইং শ্রমিক কে ছুরিকাঘাত করে মোবাইল ফোন ও টাকা ছিনিয়ে নিয়ে যায়। এ ঘটনায় ছিনতাইয়ের শিকার ডাইং শ্রমিক সজিবের ভাই আরিফ বাদী হয়ে মামলা দায়ের করেন।
এঘটনায় পুলিশ রাব্বিল নামের এক ছিনতাইকারী কে গ্রেফতার করে আদালতে পাঠায়। এতে ক্ষিপ্ত হয়ে মামলা দায়েরে পর থেকে ছিনতাই মামলার বাদী আরিফ কে হুমকি দিয়ে আসছিলো।
শুক্রবার রাত ১১ টার অভিযুক্ত সন্ত্রাসীরা বাসা থেকে জোড় পূর্বক তুলে নিয়ে যায় আরিফ কে। বিষয়টি সাথে সাথে মামলার তদন্তকারী কর্মকর্তা কে জানানো হয় এবং থানায় লিখিত অভিযোগ দেয়া হয়।
অভিযোগের তদন্তকারী কর্মকর্তা ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক হুমায়ুন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অপহরণের এক ঘন্টা ব্যবধানে শিয়াচর লালখা এলাকা থেকে অপহৃত কে উদ্ধার করা হয়েছে।দ
পুলিশি উপস্থিতি টের পেয়ে শীতলক্ষা মাঠে অপহৃত যুবক কে ছেড়ে দিয়ে পালিয়ে যেতে সক্ষম হয় অভিযুক্তরা। এ বিষয়ে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হচ্ছে এবং জড়িতদের গ্রেফতারের চেস্টা করছে পুলিশ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট