1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
৪ দিন নিখোঁজের পর তেজগাঁও কলেজ ছাত্রের লাশ উদ্ধার-যুগের নারায়ণগঞ্জঃ - যুগের নারায়ণগঞ্জ
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
পহলো বৈশাখ বরণে নারায়ণগঞ্জ চারুকলায় চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি ফতুল্লায় যুবদলের দুই গ্রুপের সংঘর্ষে অস্ত্রধারীদের ধরতে ব্যর্থ পুলিশ! আইনশৃঙ্খলা কমিটির সভায় লিংক রোড আলোকিত ও হকার উচ্ছেদের সিদ্ধান্ত গণভোটের রায় বাস্তবায়নে সোনারগাঁয়ে ১১ দলীয় জোটের বিক্ষোভ নারায়ণগঞ্জে প্রথমবারের মতো হলো বিজু উৎসব দালাল সহীদকে গ্রেপ্তার দাবিতে সাংবাদিকদের আল্টিমেটাম ফতুল্লায় সন্ত্রাসী হামলায় গৃহিনী আহত,স্বর্ণালংকার লুট, থানায় অভিযোগ ফতুল্লার চাঁদনী হাউজিংয়ে সংঘর্ষ: রনিকে হুকুমের আসামি করে মামলা সোনারগাঁয়ে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচার: থানায় জিডি জনগন মেরুদণ্ডসম্পন্ন প্রশাসন দেখতে চায়-এমপি আল আমিন

৪ দিন নিখোঁজের পর তেজগাঁও কলেজ ছাত্রের লাশ উদ্ধার-যুগের নারায়ণগঞ্জঃ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ৬ মে, ২০২৩
  • ২০৬ বার পড়া হয়েছে

নিজস্ব সংবাদদাতাঃ রাজধানীর তেজগাঁও কলেজের স্নাতক (সম্মান) শ্রেণির হিসাববিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের ছাত্র ইকরাম হোসেন মোল্লা খুন হয়েছেন।
খিলক্ষেত থেকে শনিবার দুপুরে ইকরাম হোসেনের মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য তাঁর মরদেহ পাঠানো হয় শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে। এসব তথ্য নিশ্চিত করেছেন খিলক্ষেত থানার উপপরিদর্শক (এসআই) রবিউল ইসলাম। রবিউল ইসলাম বলেন, ইকরাম হোসেন পরিবারের সঙ্গে খিলক্ষেতের ডুমনির নূরপাড়ায় বসবাস করতেন। ৪ মে থেকে তিনি নিখোঁজ ছিলেন। শনিবার দুপুরে ডুমনির বালুরচর এলাকা থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়েছে। এদিকে শিক্ষার্থী ইকরাম খুনে জড়িত অভিযোগে ডুমনির দুই যুবক শান্ত (২২) ও সিদ্দিককে (২৩) আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। এ বিষয়ে এসআই রবিউল ইসলাম বলেন, আটক দুই যুবক বালুর ব্যবসা করতেন। তাঁদের জিজ্ঞাসাবাদ করে জানা গেছে, নিহত শিক্ষার্থী তাঁদের কাছে টাকা পেতেন। টাকা নিয়ে বিরোধের জেরে ইকরামকে মুঠোফোনে বালুর চরে ডেকে নিয়ে ছুরিকাঘাতে খুন করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট