1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
সোনারগাঁয়ে লেডি সন্ত্রাসী কতৃক মহিলা দোকানী জখম-যুগের নারায়ণগঞ্জঃ - যুগের নারায়ণগঞ্জ
রবিবার, ২৪ মে ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে পরিত্যক্ত প্লাস্টিকের গোডাউন থেকে যুবকের মরদেহ উদ্ধার আড়াইহাজারে বিএনপি নেতা হত্যা: ‘মামলা বাণিজ্যে’ বিচার প্রক্রিয়া জিম্মি, ক্ষোভে ফুঁসছে জনপদ ফতুল্লায় শিক্ষিকাকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাদরাসার প্রধান শিক্ষক কারাগারে সোনারগাঁয়ে নাশকতার মামলায় আ.লীগের ৪৮ আসামি, গ্রেপ্তার ৫ নারী সহকর্মীদের নর্তকী বলে আখ্যা দিলেন টিপু! সর্বত্র সমালোচনা নারায়ণগঞ্জে ‘জলবায়ু সহিষ্ণু ক্যাম্পাস উদ্যোগে শিক্ষাপ্রতিষ্ঠানে আধুনিক স্বাস্থ্য উপকরণ বিতরণ নারায়ণগঞ্জে পৃথক অভিযানে ১১৯ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ নারায়ণগঞ্জে আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার র‍্যাবের অভিযান: রাসেল পার্ক থেকে অনলাইন জুয়ার এজেন্টসহ গ্রেপ্তার ৫ শিশু ধর্ষন: ফতুল্লায় ভোক্তভোগী পরিবারকে ন্যায় বিচারের আশ্বাস দিলেন ডিসি-এসপি

সোনারগাঁয়ে লেডি সন্ত্রাসী কতৃক মহিলা দোকানী জখম-যুগের নারায়ণগঞ্জঃ

স্টাফ রিপোটার
  • প্রকাশিত: শুক্রবার, ৫ মে, ২০২৩
  • ২২৩ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: দোকান বাকি টাকা চাওয়ার জের ধরে মহিলা দোকানী রিমা বেগম (২৬)কে ধারালো অস্ত্র দিয়ে কপিয়ে হত্যার ব্যার্থ চেষ্টা চালানোর অভিযোগ পাওয়া গেছে লেডী সন্ত্রাসী ও দেনাদার মরিয়ম বেগম ও তার সন্ত্রাসী বাহিনী বিরুদ্ধে। ওই সময় হামলাকারিরা মহিলা দোকানীকে শ্লীতাহানী করে ৮ আনা ওজনের একটি স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়। স্থানীয় এলাকাবাসী জখম অবস্থায় মহিলা দোকানীকে উদ্ধার করে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেছে। গত বুধবার (৩ মে) বেলা ১২টায় সোনারগাঁ থানার গোবিন্দপুর এলাকায় এ ঘটনাটি ঘটে। এ ঘটনায় আহত দোকানী রিমা বেগম বাদী হয়ে ঘটনার ওই দিন বিকেলে লেডি সন্ত্রাসী মরিয়ম বেগমকে আসামী করে সোনারগাঁ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ পেয়ে সোনারগাঁ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগের তথ্য সূত্রে জানা গেছে, সোনারগাঁ থানার বানিয়াচং এলাকার কাউছার মিয়ার স্ত্রী রিমা বেগম জিবীকার তাগিদে বাড়ি সামনে একটি মুদি দোকান বসিয়ে ব্যবসা পরিচালনা করে আসছে। এ সুবাদে একই থানার গোবিন্দপুর এলাকার শওকত মিয়া স্ত্রী লেডি সন্ত্রাসী মরিয়ম বেগম উল্লেখিত দোকানে বাকিতে সদাই খেয়ে টাকা না দিয়ে বিভিন্ন ভাবে তালবাহানা করে আসছে। এর ধারাবাহিকতায় গত বুধবার দুপুরে দোকানী রিমা বেগম দেনাদার মরিয়ম বেগমের নিকট দোকান বাকি পাওনা টাকা চায়। এ ঘটনায় দেনাদার মরিয়ম বেগমসহ অজ্ঞাত নামা ২/৩ জন ক্ষিপ্ত হয়ে মাছ কাটা বটি দিয়ে হত্যার উদ্দেশ্যে মহিলা দোকানী কুপিয়ে জখম করে ১টি ৮ আনা ওজনের চেইন ছিনিয়ে পালিয়ে যায়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট