1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
র‌্যাব-১১,এর অভিযানে নোয়াখালীর বেগমগঞ্জ থেকে ১টি বন্দুক ও ১ এলজি সহ ৩ জন অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার-যুগের নারায়ণগঞ্জঃ - যুগের নারায়ণগঞ্জ
রবিবার, ২৪ মে ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে পরিত্যক্ত প্লাস্টিকের গোডাউন থেকে যুবকের মরদেহ উদ্ধার আড়াইহাজারে বিএনপি নেতা হত্যা: ‘মামলা বাণিজ্যে’ বিচার প্রক্রিয়া জিম্মি, ক্ষোভে ফুঁসছে জনপদ ফতুল্লায় শিক্ষিকাকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাদরাসার প্রধান শিক্ষক কারাগারে সোনারগাঁয়ে নাশকতার মামলায় আ.লীগের ৪৮ আসামি, গ্রেপ্তার ৫ নারী সহকর্মীদের নর্তকী বলে আখ্যা দিলেন টিপু! সর্বত্র সমালোচনা নারায়ণগঞ্জে ‘জলবায়ু সহিষ্ণু ক্যাম্পাস উদ্যোগে শিক্ষাপ্রতিষ্ঠানে আধুনিক স্বাস্থ্য উপকরণ বিতরণ নারায়ণগঞ্জে পৃথক অভিযানে ১১৯ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ নারায়ণগঞ্জে আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার র‍্যাবের অভিযান: রাসেল পার্ক থেকে অনলাইন জুয়ার এজেন্টসহ গ্রেপ্তার ৫ শিশু ধর্ষন: ফতুল্লায় ভোক্তভোগী পরিবারকে ন্যায় বিচারের আশ্বাস দিলেন ডিসি-এসপি

র‌্যাব-১১,এর অভিযানে নোয়াখালীর বেগমগঞ্জ থেকে ১টি বন্দুক ও ১ এলজি সহ ৩ জন অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার-যুগের নারায়ণগঞ্জঃ

নিজস্ব সংবাদদাতা
  • প্রকাশিত: শুক্রবার, ৫ মে, ২০২৩
  • ২৯৭ বার পড়া হয়েছে

নিজস্ব সংবাদদাতাঃ র‌্যাব প্রতিষ্ঠালগ্ন থেকে সমাজের বিভিন্ন অপরাধের উৎস উদঘাটন, অপরাধীদের গ্রেফতার, আইন-শৃঙ্খলার সামগ্রিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বিভিন্ন অপরাধীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য র‌্যাব ফোর্সেস নিয়মিত অভিযান পরিচালনা করে থাকে। জঙ্গি, মাদক, অস্ত্রধারী সন্ত্রাসী ও বিভিন্ন অপরাধীকে গ্রেফতারের লক্ষ্যে র‌্যাব-১১ নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় র‌্যাব-১১, সিপিসি-৩, নোয়াখালীর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ০২ এপ্রিল ২০২৩ ইং তারিখ নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানার ছয়ানী ও আমানউল্লাহপুর এলাকায় পৃথক দুটি অভিযান পরিচালনা করে অস্ত্রধারী সন্ত্রাসী ১) মোঃ শাওন (২৮), ২) আরিফুর রহমান জনি (৩২), ৩) নিজাম উদ্দিন (৩৬) দের গ্রেফতার করে। এ সময় আসামীদের হেফাজত হতে ০১ বন্দুক ও ০১টি এলজি উদ্ধার করা হয়। প্রাথমিক অনুসন্ধানে জানা যায় যে, গ্রেফতারকৃত ০১নং আসামী মোঃ শাওন নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানার ০৫নং ছয়ানী ইউপির দোয়ালিয়া এলাকার নুর মিয়ার ছেলে। ০২নং আসামী আরিফুর রহমান জনি ০৪নং আলাইয়াপুর ইউপির চৌপল্লী এলাকার শামছুল হক এর ছেলে। গ্রেফতারকৃত ০৩নং আসামী নিজাম উদ্দিন (৩৬) একই ইউনিয়নের ভবভদ্রী এলাকার মৃত নজির আহম্মেদ এর ছেলে। গ্রেফতারকৃত আসামীগণ এলাকায় মারামারি, দাঙ্গা-হাঙ্গামা, ছিনতাই, চাঁদাবাজি সহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ডের সাথে জড়িত। র‌্যাব-১১ এর সন্ত্রাস বিরোধী ধারাবাহিক অভিযানের অংশ হিসাবে গোয়েন্দা তথ্য সংগ্রহ পূর্বক একটি বিশেষ অভিযান পরিচালনা করে উক্ত অস্ত্রধারী সন্ত্রাসীদেরকে পৃথক দুটি অভিযানে গ্রেফতার করা হয়। আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট