1. admin@jugernarayanganj.com : jugernaraya nganj nganj : jugernaraya nganj nganj
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন
শিরোনাম :

বিএনপি যে অপকর্ম করেছে সেগুলোও প্রচার করবেন-এডঃ খোকন সাহা-যুগের নারায়ণগঞ্জঃ

নিজস্ব সংবাদদাতা
  • প্রকাশিত: শুক্রবার, ৫ মে, ২০২৩
  • ৫২০ বার পড়া হয়েছে

নিজস্ব সংবাদদাতাঃ নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড.খোকন সাহা বলেছেন, ‘দীর্ঘ ২৭ বছর ধরে এই নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছি। আমি পার্লামেন্টের প্রার্থী না। যারা দলটাকে ১০ টুকরো করেছে তাদের নৈতিকতা হাড়িয়েছে। আমার কথা পরিস্কার,নির্বাচন করতে আসি নাই। কথা একটাই, নেত্রী যাকে নির্ধারণ করবে তার পক্ষে কাজ করবো। আপনারা যারা নিজেকে হিরো ভাবতাছেন, আপনারা হিরো না। দলের জন্য একমাত্র অপরিহার্য শেখ হাসিনা। আপা বলেছে,যতই লাফালাফি করেন; মনোনয়ন দিবো আমি।’ খোকন সাহা আরও বলেন,অনেকে আগামী কালের পত্রিকায় লিখবেন এটা একটি নির্বাচনি সভা। ইয়েস! এটা নির্বাচনি সভা,শুরু করলাম ২২-২৩ দিয়া। শেখ হাসিনার প্রার্থীর জন্য আমরা কাজ করবো। ঘোষণা দিয়া গেলাম। আর মহানগর আওয়ামী লীগের পক্ষ থেকে নির্দেশ রইলো আগামীকাল থেকে নেত্রীর উন্নয়নের কথা আপনারা সবাই প্রচার করবেন। আর বিএনপি যে অপকর্ম করেছে সেগুলোও প্রচার করবেন।’
শুক্রবার (৫ মে) বিকেলে নারায়ণগঞ্জ মহানগরের আওতাধীন বন্দর ২২ ও ২৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে খোকন সাহা এসব কথা বলেন।
খোকন সাহা বলেন, যদি নেত্রী মনে করেন জোট রাখা দরকার; তার ওই প্রার্থীর পক্ষেই আমরা কাজ করবো। অনেকে বলেন বর্তমান সংসদ সদস্যর সাথে আমাদের পার্থক্য আছে। আমি এই কথার সাথে একমত না। ওনাকে (সেলিম ওসমান) আর নাসিম ভাইকে আমি কখনো জাতীয় পার্টির নেতা মনে করি না। তিনি বঙ্গবন্ধুর স্লোগান দেন তিনি শেখ হাসিনার স্লোগান দেন; কারণ তার পরিবারেই আওয়ামী লীগের জন্ম।
তিনি বলেন, যারা দল ভাগ করছে তাদের ম্যাসেজ টা দিয়ে দিবেন; আমরা কেও ভাইয়ের লোক না। আমরা শেখ হাসিনার লোক। এখন প্রার্থী না হইয়া কর্মীদের কাছ থেকা বুদ্ধি নেয়া দরকার। দলটাকে একটু গোছান। দলটাকে ঐক্যবদ্ধ করেন।
নেতাকর্মীদের উদ্দেশ্যে খোকন সাহা বলেন, দলকে আরও গতিশীল করতে হবে। চাঙ্গা করতে হবে। নেত্রী নারায়ণগঞ্জের ৫টি আসনে যাদের মনোনয়ন দিবেন, তাদের প্রত্যেকের জয় সুনিশ্চিত করতে হবে। আগামী নির্বাচন জাতীর জন্য একটি গুরুত্বপূর্ন নির্বাচন। এই নির্বাচন বাঁচা মরার নির্বাচন। বিএনপির বন্ধুরা দিনের বেলা স্বপ্ন দেখতাছেন, ওনারা নাকি ক্ষমতায় আসবে।
তিনি বলেন, নেত্রীর উন্নয়নের কথা প্রচার করেন। নেত্রীর জন্য দোয়া করবেন। নেত্রী বেঁচে থাকলে বাংলাদেশ স্মার্ট বাংলাদেশ হবে। বাংলাদেশ উন্নয়ত হয়ে যেতো বহু আগে, যদি বঙ্গবন্ধু বেঁচে থাকতেন। জার্মান, অস্ট্রেলিয়া, কানাডা যায়না না মানুষ? চাকরি করতে। আগামী ১০ বছর পরে ওরা আসবে এখানে চাকরি করতে। এটা হবে শেখ হাসিনার সফলতা। কি নেই বাংলাদেশে? রাস্তা ঘাটের উন্নয়ন, ঔষধ শিল্প, পোষাক শিল্প; পাশাপাশি আমাদের শিক্ষা খাতেও ব্যপক উন্নয়ন হচ্চে। বাচ্চাদের বিনা মূল্যে বই দিচ্ছে শেখ হাসিনা। ভাতায় ছেয়ে গেছে বাংলাদেশ, সব গুলো ভাতার নাম বলতে গেলে হয়রান হয়ে যাবো।
তিনি আরও বলেন, কিছুদিন আগে বিশ্ব ব্যাংক পদ্মা সেতুর ঋন স্থগিত করে দিলো। আমরা কার দল করি জানেন? বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার দল। তিনি বিশ্ব ব্যাংকের সহযোগিতা ছাড়া নিজ দেশের অর্থায়নে; পদ্মা সেতু নির্মান করে দেখালেন। গত পরশুদিন পদ্মা সেতুর একটা ছবি বিশ্ব ব্যংকের প্রেসিডেন্টকে উপহার দিলেন শেখ হাসিনা।
ওয়ার্ড কমিটির বিষয়ে খোকন সাহা বলেন, আমরা বন্দরে ৯টি ওয়ার্ডের সম্মেলন করে গেছি। একাধীক প্রার্থীও হইসে। আমরা কিন্তু এভাবে দিবো না। আমরা যাচাই বাছাই করছি, বিভিন্ন মাধ্যমে। আমরা ভালো লোক নিয়ে কমিটি দিবো ভাইয়েরা। অতঃএব হতাশ হওয়ার কিছু নেই। একটা টার্গেট রাখবেন। কে নেতা হলো কে নেতা হলো না, এটা চিন্তা না করে; দলকে আবার ক্ষমতায় আনতে হবে। এই বন্দরে আমাদের কর্মীর অভাব হবে না।
তিনি বলেন, আজ ৫ই মে। তারা ভাবছিলো আজ তারা ক্ষমতা উল্টায় দিবো। হেফাজতকে সহযেপাগীতা করে ক্ষমতা উল্টায় দিবো। রাত ১১টার পরে ওরা আর টিকে থাকতে পারে নাই। আজ বিশ্বের বিভিন্ন উন্নত দেশ শেখ হাসিনা সরকারের প্রশংসা করছে। পাকিস্তানের নতুন প্রজন্মরা শিকার করছে যে তাদের পূর্ব পুরুষেরা ভুল করেছিলো। তারা যদি আনুষ্ঠানিক ভাবে আমাদের কাছে ক্ষমা চায় তাহলে তাদের সাথে আমাদের সম্পর্কটা বৃদ্ধি পাবে। না হলে পাকিস্তানের যুবকরাই বিদ্রোহ করবে।
খোকন সাহা বলেন, রশিদ ভাই-হুমায়ুন কবির মৃধা বাদে আমি এই বন্দরে যাদের উপর ভরসা করে রাজনীতি করি তারা হচ্ছে খান মাসুদ, দুলাল, সবুজ, আসাদুজ্জামান খোকন; এরা। রমজাম মাসে নেত্রীর নির্দেশে ইফতার পার্টি না করে গরিবের মাঝে ঈদ উপহার পৌছে দিয়েছে। তাই আমি ভাবলাম সবার সাথে সবার দেখা করা দরকার। তাই এই কর্মী সভা ডেকেছি।
মহানগর আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির মৃধার সভাপতিত্বে কর্মী সম্মেলনে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বন্দর উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম এ রশিদ।
কর্মী সভায় নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জিএম আরমান, সাংগঠনিক সম্পাদক এড. মাহমুদা মালা, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি মো. জুয়েল হোসেন, মহানগর তাতী লগের আহ্বায়ক চৌধুরী এইচ এম শাহেদ।
আরও উপস্থিত ছিলেন- মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক সাইফুদ্দিন আহমেদ দুলাল, ১৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুর রহিম, আওয়ামী লীগ নেতা মনিরুজ্জামান খোকন, যুবলীগ নেতা সবুজ, আওয়ামী লীগ নেতা ফয়েজ, শ্রমিক লীগ নেতা জাহাঙ্গির প্রমুখ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট