1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বন্দরে চলন্ত গাড়ি থেকে গৃহবধুকে ফেলে দিয়ে হত্যার চেষ্টা,থানায় মামলা,স্বামী গ্রেফতার-যুগের নারায়ণগঞ্জঃ - যুগের নারায়ণগঞ্জ
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
ফর্মা জাফরের তিন তাসের ভেলকিতে নি:স্ব সাধারন মানুষ! পুলিশের চোখে কাঠের চশমা!! সোনারগাঁয়ে গরুর মাংস ব্যবসায়ীর ১০ লাখ টাকা ছিনতাই, আহত ৩ রূপগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত ১, আহত ২ রূপগঞ্জে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মটর সাইকেল আরোহী নিহত শহদীদের আত্মত্যাগেই নারায়ণগঞ্জবাসী ওসমানীয় গোষ্ঠী থেকে মুক্ত হয়েছে-এমপি আল আমিন খেলাফত মজলিস নেতা সিরাজুল মামুনের হোয়াটসঅ্যাপ হ্যাক সমাজকে অপরাধ মুক্ত করতে হলে ঐক্যবদ্বভাবে কাজ করতে হবে-রিয়াদ চৌধুরী ফতুল্লায় জামায়াতের উদ্যােগে ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজ শাহ্-এর আস্তানার উদ্যোগে অসহায়দের ঈদবস্ত্র বিতরণ সংগঠনের পরিপন্থী কর্মকান্ডের অভিযোগে সোনারগাঁ যুবদল নেতাকে কারন দর্শানোর নোটিশ

বন্দরে চলন্ত গাড়ি থেকে গৃহবধুকে ফেলে দিয়ে হত্যার চেষ্টা,থানায় মামলা,স্বামী গ্রেফতার-যুগের নারায়ণগঞ্জঃ

বন্দর প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ২ মে, ২০২৩
  • ২৭১ বার পড়া হয়েছে

বন্দর প্রতিনিধিঃ নারায়ণগঞ্জ বন্দরে মেহেজাবিন আক্তার(২০) নামের এক গৃহবধূকে অমানসিক নির্যাতনসহ ৫লাখ টাকা যৌতুক দিতে না পারায় তাঁর স্বামী চলন্ত গাড়ি থেকে ফেলে দিয়ে হত্যার চেষ্টার ঘটনায় মামলা হয়েছে । গতকাল পুলিশ অভিযোগটি হাতে পেয়ে ঢাকা কেরানীগঞ্জ ওই গৃহবধুর স্বামী আব্দুল মোতালিবকে তার কর্মস্থল থেকে গ্রেফতার করতে সক্ষম হয়। এ ব্যাপারে বন্দর থানায় আহত ও নির্যাতিত গৃহবধু মেহেজাবিন আক্তার বাদী হয়ে পাষন্ড স্বামী আব্দুল মোতালিবসহ ৩জনকে আসামী করে বন্দর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা রুজু করে।
ধৃত আব্দুল মোতালিব বন্দর উপজেলা কলাগাছিয়া ইউনিয়ন পূর্ব হাজীপুর এলাকার মৃত সামসুল হক খলিফার ছেলে।
মেহেজাবিন আক্তারের পিতা হাসান আলী গনমাধ্যমকে জানায়,গত ৭মাস পূর্বে বন্দর উপজেলা কলাগাছিয়া ইউনিয়ন পূর্ব হাজীপুর এলাকার মৃত সামসুল হক খলিফার ছেলে আব্দুল মোতালিব মিয়ার সাথে আমার মেয়ে মেহেজাবিন আক্তারের ইসলামিয়া শরিয়া মোতাবেক বিয়ে হয়। বিয়ের সময় আমার মেয়ে মেহেজাবিনের শ^শুরবাড়ির চাহিদা মোতাবেক ২লক্ষ ৫০হাজার টাকার আসবাবপত্র প্রদান করি। বিয়ের পর থেকেই আমার মেয়ে মেহেজাবিনকে আমার জামাতা মোতালিব,তার দুই ভাই মোশারফ ও আবু তালেবসহ শ^শুর বাড়ির লোকজন সামান্য বিষয় নিয়ে কথায় কথায় নানাভাবে ঝগড়ায় লিপ্ত হত। এমনকি তার স্বামী মোতালিব ব্যবসা করবে বলে আমার মেয়েকে পিত্রালয় থেকে আরো ৫লাখ টাকা যৌতুক এনে দিতে চাপ দেয়। আমার মেয়ে কোন টাকা আনতে পারবে না বলে জানালে তার স্বামী মোতালিবসহ শ^শুরবাড়ির অন্যান্য সদস্যরা নির্যাতনের খড়ক চালাত। এরই পরিপেক্ষিতে গত ২১এপ্রিল আমার জামাতা মোতালেব মিয়া কেনাকেটা করার কথা বলিয়া নারায়ণগঞ্জ শহরের বিভিন্ন বিপনীতে অযথা ঘুরাঘুরি করিয়া কেনাকাটা না করিয়া বন্দরে কল্যান্দি ব্রীজের সামনে চলন্ত অটোগাড়ি থেকে আমার মেয়ে মেহেজাবিনকে হত্যার উদ্দেশ্যে ফেলে দিয়ে গুরুতর আহত করে। এ ঘটনায় আমার মেয়ে মেহেজাবিন হাটু,মূখে জখম সহ দাত ভেঙ্গে যায়। আমার মেয়ের চিৎকার ও এলাকাবাসীর সংবাদে আমি এসে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করি।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট