1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
দেশের মানুষ বুঝতে পেরেছে একমাত্র আওয়ামীগ সরকারই উন্নয়ন করে-মনোরঞ্জন শীল গোপাল এমপি। - যুগের নারায়ণগঞ্জ
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ছাত্রদল ও যুবদল নেতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রিয়াদ মোহাম্মদ চৌধুরী সিদ্ধিরগঞ্জে ধর্ষণচেষ্টার অভিযুক্তকে ধরতে গেলে পুলিশের ওপর হামলার চেষ্টা সড়ক দুর্ঘটনায় নিহত যুবদল ও ছাত্রদল নেতার মৃত্যুতে রাজীবের শোক বন্দরে মাদক স্পটে পুলিশের ঝটিকা অভিযান, সুফিকে সাজা আড়াইহাজারে ছিনতাইয়ের শিকার কুয়েত প্রবাসী আড়াইহাজারে চাঁদাবাজি অভিযোগে এসআই ক্লোজড বন্দরে গ্রাম আদালতের সেবা বিষয়ে জনসচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত ট্রাইব্যুনালে জবানবিন্দতে বড় ভাই : অয়ন ওসমানের গুলিতে ভাই শহীদ হন ত্যাজ্যপুত্র করার আইনী বা ধর্মীয় বিধান আছে কি? ফতুল্লায় শিশুকে ধর্ষন চেষ্টা, সোহেল গ্রেপ্তার

দেশের মানুষ বুঝতে পেরেছে একমাত্র আওয়ামীগ সরকারই উন্নয়ন করে–মনোরঞ্জন শীল গোপাল এমপি।

দিনাজপুর প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ১৯ এপ্রিল, ২০২৩
  • ২২৯ বার পড়া হয়েছে

দিনাজপুরপ্রতিনিধিঃ দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল বলেছেন, শেখ হাসিনা ক্ষমতায় আছেন বলেই বাংলাদেশের মানুষ উন্নয়ন ও নিরাপদে আছেন। দেশের মানুষ বুঝতে পেরেছে একমাত্র আওয়ামীগ সরকারই উন্নয়ন করে। তাই আগামী নির্বাচনেও নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামীলীগ সরকারের বিজয় নিশ্চিত করতে হবে। তাহলেই বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণ এবং শেখ হাসিনার দেখানো স্মার্ট বাংলাদেশ গড়া সম্ভব হবে। আর একাত্তরে যারা পাকিস্তানের পক্ষ অবলম্বন করেছিল, তারাই দেশের এই অগ্রগতি-উন্নয়নকে বিঘ্নিত করতে অগ্নিসংযোগের মত বিভিন্ন অপকর্মে সম্পৃক্ত। আজ মুক্তিযুদ্ধের চেতনায় সকল শক্তিকে একত্রিত হয়ে এই রাজাকার আল বদর জামাত-বিএনপিকে প্রতিহত করতে ঐক্যবদ্ধ হতে হবে।
কাহারোল উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন এর আয়োজনে মাননীয় জাতীয় সংসদ সদস্যের ঐচ্ছিক তহবিল হতে আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপজেলা নির্বাহী অফিসার নাইম হাসান খান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি একেএম ফারুক, সাধারন সম্পাদক আব্দুল লতিফ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মৌসুমী আক্তার, জেলা পরিষদের সদস্য আরমান সরকার, বঙ্গবন্ধু সৈনিক লীগের জেলা শাখার সভাপতি মো. কামাল হোসেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট