1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
দিনাজপুরে ঈদ উপলক্ষে দুস্থ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করলেন পৌর কাউন্সিলর মুরাদ আহমেদ। - যুগের নারায়ণগঞ্জ
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৩:২৭ অপরাহ্ন
শিরোনাম :
বন্দরে ছিনতাইয়ের তদন্তে গিয়ে হামলার শিকার ২ পুলিশ, অস্ত্র নিয়ে পালায় দুর্বৃত্তরা কাঁচপুর ব্রীজের পিলারের খাদে লুকানো ছিল ৬টি দেশীয় আগ্নেয়াস্ত্র বন্দরে পুলিশকে কুপিয়ে শর্টগান ছিনতাই, গ্রেফতার ৪ আমলাপাড়া গার্লস স্কুল এন্ড কলেজের শিক্ষিকা নিলুফা ইয়াসমিনকে ঘিরে নানা অভিযোগ নারায়ণগঞ্জে এনসিপি চ্যাম্পিয়নশিপ শুরু পেশাজীবীদের যথাযথ মূল্যায়নের দাবি জানিয়েছেন সাংবাদিক ইউনিয়ন আড়াইহাজারে মাদকসহ গ্রেপ্তার ৪, উৎকোচের বিনিময়ে ৩৪ ধারায় চালান পূর্ণবাসনের দাবিতে চতুর্থ দিনেও শহরে বিক্ষোভ সোনারগাঁয়ে হেরোইন উদ্ধার, গ্রেপ্তার ৩ কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান ডিসির

দিনাজপুরে ঈদ উপলক্ষে দুস্থ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করলেন পৌর কাউন্সিলর মুরাদ আহমেদ।

দিনাজপুর প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ১৯ এপ্রিল, ২০২৩
  • ৩১২ বার পড়া হয়েছে

দিনাজপুর প্রতিনিধি ॥ আসন্ন ঈদুল ফিতর-২০২৩ উপলক্ষে ২ হাজার গরিব ও দুস্থ পবিারের মাঝে ঈদ উপহার হিসেবে সেমাই-চিনি ও খাদ্যসামগ্রী বিতরণ করেছেন দিনাজপুর পৌরসভার ১২নং ওয়ার্ডের কাউন্সিলর ও দিনাজপুর জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও কোতয়ালী বিএনপি’র সাধারণ সম্পাদক মুরাদ আহম্মেদ।
বুধবার (১৯ এপ্রিল-২০২৩) সকাল ১১টায় কসবাস্থ নিজ বাসভবনের সামনে ব্যক্তিগত তহবিল থেকে গরিব ও দুস্থ মানুষের হাতে এসব খাদ্যসামগ্রীর প্যাকেট তুলে দেন কাউন্সিলর মুরাদ আহম্মেদ। এ সময় তার পরিবারের লোকজনসহ ওয়ার্ড বিএনপির অন্যান্য নেতাকর্মী উপস্থিত ছিলেন। ঈদ উপহারের ২ হাজার প্যাকেটের মধ্যে প্রতিটি প্যাকেটে রয়েছে-আধা কেজি সেমাই, আধা কেজি লাচ্ছা সেমাই, এক কেজি চিনি, ২৫০ গ্রামের এক প্যাকেট গুড়োদুধ ও দুই কেজি আতপ চাল।
উল্লেখ্য, প্রতিবারের ন্যায় এবারেও গরিব ও দুস্থ পবিারের মাঝে ঈদ উপহার হিসেবে এসব সেমাই-চিনি ও খাদ্যসামগ্রী বিতরণ করেছেন দিনাজপুর পৌরসভার ১২নং ওয়ার্ডের কাউন্সিলর জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও কোতয়ালী বিএনপি’র সাধারণ সম্পাদক মুরাদ আহম্মেদ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট