1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
শ্বশুড়ালয় থেকে ফতুল্লায় বাবার বাড়িতে বেড়াতে এসে ধর্ষণের শিকার হয়েছেন এক তরুণী,এ ঘটনায় পুলিশ ধষক বশির উদ্দিন গ্রেফতার করেছে। - যুগের নারায়ণগঞ্জ
রবিবার, ২৪ মে ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে পরিত্যক্ত প্লাস্টিকের গোডাউন থেকে যুবকের মরদেহ উদ্ধার আড়াইহাজারে বিএনপি নেতা হত্যা: ‘মামলা বাণিজ্যে’ বিচার প্রক্রিয়া জিম্মি, ক্ষোভে ফুঁসছে জনপদ ফতুল্লায় শিক্ষিকাকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাদরাসার প্রধান শিক্ষক কারাগারে সোনারগাঁয়ে নাশকতার মামলায় আ.লীগের ৪৮ আসামি, গ্রেপ্তার ৫ নারী সহকর্মীদের নর্তকী বলে আখ্যা দিলেন টিপু! সর্বত্র সমালোচনা নারায়ণগঞ্জে ‘জলবায়ু সহিষ্ণু ক্যাম্পাস উদ্যোগে শিক্ষাপ্রতিষ্ঠানে আধুনিক স্বাস্থ্য উপকরণ বিতরণ নারায়ণগঞ্জে পৃথক অভিযানে ১১৯ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ নারায়ণগঞ্জে আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার র‍্যাবের অভিযান: রাসেল পার্ক থেকে অনলাইন জুয়ার এজেন্টসহ গ্রেপ্তার ৫ শিশু ধর্ষন: ফতুল্লায় ভোক্তভোগী পরিবারকে ন্যায় বিচারের আশ্বাস দিলেন ডিসি-এসপি

শ্বশুড়ালয় থেকে ফতুল্লায় বাবার বাড়িতে বেড়াতে এসে ধর্ষণের শিকার হয়েছেন এক তরুণী,এ ঘটনায় পুলিশ ধষক বশির উদ্দিন গ্রেফতার করেছে।

যুগের নারায়ণগঞ্জ
  • প্রকাশিত: সোমবার, ১৭ এপ্রিল, ২০২৩
  • ২৩৯ বার পড়া হয়েছে

যুগেরনারায়ণগঞ্জঃ শ্বশুড়ালয় থেকে ফতুল্লায় বাবার বাড়িতে বেড়াতে এসে ধর্ষণের শিকার হয়েছেন এক তরুণী (১৮)। এ ঘটনায় পুলিশ বশির উদ্দিন (৩৮) নামের এক যুবক কে গ্রেফতার করেছে। ঘটনাটি ঘটেছে ফতুল্লা মডেল থানার দাপা ইদ্রাকপুর পিলকুনী পাচঁতলা এলাকায়। গ্রেপ্তারকৃত বশির উদ্দিন ফতুল্লা মডেল থানার দাপা খোঁজ পাড়ার বাতেন মিয়ার ভাড়াটিয়া সানু চৌকিদারের পুত্র।
নির্যাতিত তরুণী বাদী হয়ে সোমবার সকালে ফতুল্লা মডেল থানায় ধর্ষণের অভিযোগ এনে গ্রেফতারকৃত বশির উদ্দিনকে অভিযুক্ত করে মামলা দায়ের করেছেন।
মামলায় উল্লেখ করা হয়, চার মাস পূর্বে পারিবারিক ভাবে তার বিয়ে হয়। গত ১৫ দিন পূর্বে বাবা-মায়ের সাথে ঈদ করার জন্য সে শ্বশুড়ালয় থেকে ফতুল্লার দাপা পিলকুনীতে পিত্রালয়ে বেড়াতে আসে।
গ্রেপ্তারকৃত বশির উদ্দিন বাদীর মামির পরিচত। সেই সুবাদে পূর্ব পরিচয়ের সূত্র ধরে গ্রেপ্তারকৃত বশির উদ্দিন প্রায় সময় বাদীদের বাসায় যাতায়াত করতো। রোববার সকাল ১১ টার দিকে বশির উদ্দিন বাদীর বাসায় আসে।
এ সময় কেউ না থাকায় বাদী কে জোড় পূর্বক ধর্ষণ করে সে। পরে বিকেল পাঁচটার দিকে বাদীর মা বাসায় এলে বাদী তার মাকে সকল কিছু জানায়।
এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ইনচার্জ শেখ রিজাউল হক দিপু জানায়, মামলা হয়েছে। অভিযুক্ত ধর্ষক কে গ্রেপ্তার করা হয়েছে। তরুণী কে স্বাস্থ্য চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট