1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
উত্তর গোপালপুর শীব দূর্গা মন্দির কমিটির আয়োজনে, চৈত্র্য সংক্রান্তি উপলক্ষ্যে ঐতিহ্যবাহী চরক পূজা অনুষ্ঠিত। - যুগের নারায়ণগঞ্জ
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বিএনপিকে উদ্দেশ্যে করে রাব্বি: চাঁদাবাজি বন্ধ করেন অণ্যথায়…. সোনারগাঁয়ে অবৈধ ভোজ্যতেল কারখানায় অভিযান, জরিমানা ২ লাখ সিদ্ধিরগঞ্জে ধর্ষণ মামলায় চারজনের যাবজ্জীবন ফতুল্লার রেডিকেল ডিজাইন বন্ধের প্রতিবাদে শ্রমিকদের বিক্ষোভ সোনারগাঁ স্বাস্থ্য কমপ্লেক্সকে অত্যাধুনিক মডেল হাসপাতালে পরিণত করা হবে-এমপি মান্নান সোনারগাঁয়ে আন্ডারপাস নির্মাণের দাবিতে মানববন্ধন সোনারগাঁওয়ে লাইসেন্স বিহীন হাসপাতালে অভিযান, গ্রেফতার ১ ঝুট ব্যবসাকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, ৩ জন আহত সকল ধর্ম-বর্ণের মানুষের অংশগ্রহণে বৈশাখ উদযাপনের আহ্বান ডিসির শহরের যানজট ও হকার সমস্যা সমাধান বৈঠকে সিদ্ধান্ত: ১৩ এপ্রিল থেকে উচ্ছেদ অভিযান

উত্তর গোপালপুর শীব দূর্গা মন্দির কমিটির আয়োজনে, চৈত্র্য সংক্রান্তি উপলক্ষ্যে ঐতিহ্যবাহী চরক পূজা অনুষ্ঠিত।

মোঃ জাহিদ হোসেন
  • প্রকাশিত: শনিবার, ১৫ এপ্রিল, ২০২৩
  • ২১০ বার পড়া হয়েছে

মোঃ জাহিদ হোসেন দিনাজপুর প্রতিনিধি ॥ প্রায় দুইশ বছরের ঐতিহ্য নিয়ে এবারের চৈত্র্য সংক্রান্তি তিথীতে পূজা অর্চনার মধ্যে দিয়ে ভক্তদের মিলনমেলায় অনুষ্ঠিত হলো দিনাজপুর সদর উপজেলার ৪নং শেখপুরা ইউনিয়নের উত্তর গোপালপুর শীব দূর্গা মন্দির কমিটির আয়োজনে ঐতিহ্যবাহী চরক মেলা অনুষ্ঠিত হয়েছে।
হাজার হাজার নর নারী ভক্তদের উপস্থিতিতে এবারের চরক পূজায় পুজারী ভক্ত নারদ মনি বলেন, মা শীতলা ও বুড়ি মাতাকে সন্তোষ্ট করতে মূলত চরক পূজা করা হয়। আমার পিঠে বরশী গেঁথে চরকের মাধ্যমে চরকি ঘুরিয়ে সকল সাম্প্রদায়িক-অধর্মের বিনাশ, অসত্যকে বিতারিত করে শান্তির সনাতনী বার্তা প্রতিষ্ঠিত করাই হচ্ছে চরক পূজার পবিত্র মাহাত্ব্য। শিব-দূর্গা মন্দির কমিটির সভাপতি অজিত অধিকারী, সহ সভাপতি নির্মল কুমার রায়, সাধারণ সম্পাদক ননি গোপাল রায়, সহ সাধারণ সম্পাদক রাধেশ চন্দ্র রায়, কোষাধ্যক্ষ ঠাকুর দাস রায় জানান, যুগ যুগ ধরে গড়া উঠা ধর্মীয় ঐতিহ্যের প্রতিক হচ্ছে এই চরক মেলা। মূলত স্থানীয় ভক্তদের আর্থিক অনুদানে এই পূজা অর্চনা অনুষ্ঠিত হয়ে আসছে। সরকারী অনুদান পেলে আমরা আরোও বৃহৎ পরিষরে চরক পূজা করতে পারবো। চরক মেলা উপ-কমিটির আহবায়ক মিহির কুমার রায় বলেন, চরক পূজাকে কেন্দ্র করে নানা ধরনের দোকান পাট বসে যা মেলায় রুপান্তর হয়। এছাড়া অনেকে মনোবাসনা ও ভক্তি সহকারে মা শীতলা ও বুড়ি মাতার কাছে মানত করে ফল পায়। সার্বিক তত্ত্বাবধায়নে ছিলেন পরিমল রায়, বাবলু, অমল, জ্যোতিষ চন্দ্র রায়, শ্রী শচিন চন্দ্র রায়, হেমন্ত, গোলেন রায় ও ভবানী রায়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট